-
Md.Monyruzzaman Khan is with Mohammad Al-Mamun and 41 others
বিজয়ের সুবর্ণ জয়ন্তী
🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
মোঃ মনিরুজ্জামান খান
শুরুটা হয়েছিল মার্চের সাতে রেসকোর্স ময়দানে।
” এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম “!
“এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম” !
সেই বজ্র কন্ঠ শুনে লক্ষ প্রাণে তেজোদীপ্ত মনে
সবুজের বুকে লাল সূর্যের জয়টিকা একেঁ দিয়েছে,
মার্চ থেকে একাত্তুরের ষোল ডিসেম্বরে এলো বিজয়।
হে বিজয় তোমায় সাদর অভ্যর্থনা,
উনপঞ্চাশ বছর অতীত হয়ে গেছে তোমার বয়স।
তবুও আজ পর্যন্ত তুমি অক্ষয়, তুমি অমর,
তুমি গণতন্ত্রকামী জনতার প্রাণের স্পন্দন।
বিজয়, তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মধুর হাসি,
তেশরা নভেম্বরের চার নেতার বোবা কান্না।
তুমি রাজপথে বুলেট বিদ্ধ নূর হোসেনের রক্তাক্ত লাশ !
হে বিজয়, তুমি সার্বভৌম সংসদের মূর্ত প্রতীক,
একুশ শতকের আশা আকাঙ্ক্ষার সফল প্রত্যাশা
তুমি শহীদ মিলন পরিবারের বহুল প্রশ্ন !
হে মহান বিজয় ; তুমি ত্রিশ লাখ শহীদের সূর্যোদয়ের দলিল।
তুমি জাতীয় রূপরেখার বাস্তব চিত্রের সুবর্ণ জয়ন্তী!5 Comments

Md.Monyruzzaman Khan
- লিখতে ভীষণ ভাল লাগে।কিন্তু কিছুই জানি না।প্রিয় বই লোটা কম্বল! কাশ ও শিমুল ফুল প্রিয়। আরো প্রিয় রঙের হলুদ শর্ষে ফুল। প্রিয় লেখক স্যার হুমায়ুন আহমেদ। চিঠি লেখা আমার প্রিয় মাধ্যম। ভালবাসাবাসিও আমাকে দ্বীপ্ত করে। প্রেম অন্য রকমের আকর্ষণ করে, ব্যাপারটি অজানা। জ্যোৎস্না সবসময়ই আলোকিত রাখে আমাকে।
" বোকা জামান এবং অধরা জলপরীর কাব্যনামা" শিরোনামে একক কাব্যগ্রন্থ বের করার স্বপ্ন দেখছি। আমার লেখা ও সুরে দুটি গান সঙ্গীতা মিউজিক রিলিজ করেছে। গান লিখতে বেশি সাচ্ছন্দ্য বোধ করি। যদিও লিরিক্স লেখা অনেক জটিল কাজ মনে হয়।
তুলট" পরিবারের সকলকে আন্তরিক অভিনন্দন এবং অফুরান ভালোবাসা। জয়তু তুলট পরিবার"!
Friends
শায়েরুল ইসলাম
@shaerulislam
Ekhtiar Uddin
@ekhtiar2003
Abu Said Vuia
@shahadatur-rahman-sohel
রিফায়াত নিগার
@refayat-nigar
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
Jannatun Nur
@jannatun-nur
আজীমি
@azeemi
AdabenTatali
@adabentatali


দারুন লিখা।