Profile Photo

Md.Monyruzzaman KhanOffline

  • Moniruzzaman-Khan
  • Profile picture of Md.Monyruzzaman Khan

    Md.Monyruzzaman Khan

    5 years, 1 month ago

    পরী,
    তোমার কাছে পাঠিয়েছি এই
    ফাল্গুনের একটি চিঠি।
    💌💌💌💌💌💌💌💌💌💌
    ( ইহা একটি প্রেমের চিঠি ) প্রথম পাতা….

    পরী, এই মুহূর্তটা যেখানে থেমে আছে, সে জায়গাটির নাম বাটা সিগন্যাল। আট’টা বেজে গেছে এখনও আমি এলিফ্যান্ট রোডে। সিটি বাসে বসে অস্হির গরমে ঘামছি। মজিবর ভাইকে সাইন্সল্যাবে ছেড়ে
    দিয়ে জ্যাম এ পড়ে আছি কতক্ষণ হলো
    জানিনা। সময় এখন অশান্ত। ঘামে শার্ট
    ভেজা ভেজা। আমার মনে একটাই কথা,তুমি
    এখনো অনেক দূরে ❗
    হাতে সময় কম। ফুলগুলো কি নরম হয়ে যাচ্ছে? দু’হাতে ধরে আছি আমাদের সময় ‘
    পত্রিকায় মোড়ানো হলুদ পাগলা ফুলগুলো।
    নাম জানিনা বলেই স্বভাব অনুযায়ী নাম দিয়েছি পাগলা’। পরে জেনে নিয়েছি এই ফুলটির প্রকৃত নাম সোনালু”। দেশের বাইরে
    ভীন্ন ভীন্ন নামে এই হলুদ ফুলটি বেশ সমাদৃত। Cassia Fistula নামের এটি একটি গ্রীষ্মকালীন ফুল। অনেকের কাছে
    আবার বাদর লাঠি নামে পরিচিত। কোন
    কোন দেশে Golden Shower Trees Flower বলে থাকে। অধিক সৌন্দর্যের উদ্দেশ্যে এই ফুল গাছটি সারিবদ্ধভাবে লাগান হয়। যখন ফুল ফোটে,একসাথে
    হলুদ আলোয় এলাকা জুড়ে ঝলমল
    করতে থাকে। সে জন্য এটিকে অনেকেই
    আলোকিত ফুল বলে।
    সেই হলুদ আলোকিত ফুলগুলো শুধুমাত্র
    তোমার জন্য, কাশিমপুরের দুটি গাছ থেকে
    পেড়ে এনেছি। পরের গাছটি থেকে ফুলগুলো নিয়ে অফিসের গাড়িতে যখন উঠতে যাচ্ছি তখন কে জানি বলল- কি ভাই,
    পূজো করবেন না কি? পিছনে না ফিরেই বললাম – পূজো করব না ! একজনকে দেব।
    জান পরী, দূর থেকে ফুলগুলো থোকায় থোকায়
    ঝুলতে দেখে কেমন জানি ভাল লাগে। হলুদ
    রঙের মোহ আমাকে বোকা করে দেয়। মনে
    মনে হাসি। আগে তুমি ছিলে না, তাই তোমার
    কথা মন হতো না। এখন মনে হয়।
    মনে হয় তোমার কানের ঝুমকো দুল দুটি
    হাজারটা ফুল হয়ে গাছে ঝুলছে। আর
    আমি তা বোকার মত দেখছি। ইচ্ছে হলো
    তোমার জন্য নেব। মজিবর ভাইকে গাড়ি
    থামাতে বললাম। এর আগেও এক জায়গায় থামিয়েছি। অল্প ফুল নিয়ে মন
    ভরেনি। এই গাছটিতে অনেক ফুল দেখে
    থামলাম। সোনালু ফুল নিয়ে সোজা চলে
    যাই Factory. ঘন্টা দু’য়েক ছিলাম ওখানে।
    After then….
    A Journey by Love from Kashimpur
    to You.

    চলমান ২য় পাতায়….
    Md.Monyruzzama Khan

    5
    5 Comments

Md.Monyruzzaman Khan

  • লিখতে ভীষণ ভাল লাগে।কিন্তু কিছুই জানি না।প্রিয় বই লোটা কম্বল! কাশ ও শিমুল ফুল প্রিয়। আরো প্রিয় রঙের হলুদ শর্ষে ফুল। প্রিয় লেখক স‍্যার হুমায়ুন আহমেদ। চিঠি লেখা আমার প্রিয় মাধ‍্যম। ভালবাসাবাসিও আমাকে দ্বীপ্ত করে। প্রেম অন্য রকমের আকর্ষণ করে, ব‍্যাপারটি অজানা। জ‍্যোৎস্না সবসময়ই আলোকিত রাখে আমাকে।

" বোকা জামান এবং অধরা জলপরীর কাব‍্যনামা" শিরোনামে একক কাব‍্যগ্রন্থ বের করার স্বপ্ন দেখছি। আমার লেখা ও সুরে দুটি গান  সঙ্গীতা মিউজিক রিলিজ করেছে। গান লিখতে বেশি সাচ্ছন্দ‍্য বোধ করি। যদিও লিরিক্স লেখা অনেক জটিল কাজ মনে হয়।

তুলট" পরিবারের সকলকে আন্তরিক অভিনন্দন এবং অফুরান ভালোবাসা। জয়তু তুলট পরিবার"!

Skip to toolbar