Profile Photo

মোরশেদ সাকিবOffline

  • morshedsakib
  • Profile picture of মোরশেদ সাকিব

    মোরশেদ সাকিব

    1 month, 3 weeks ago

    কেউ পেটের ক্ষুধা নিয়ে ভাবে
    আবার কেউ ভাবে মনের ক্ষুধা নিয়ে
    এই বৈচিত্র্যময় পৃথিবীতে যে কত রকমের ক্ষুধা রয়েছে,
    এই পৃথিবী যেনো একটা ক্ষুধার হাট।
    পেটের ক্ষুধার সংগ্রাম হবে
    এটাই বাস্তবতা।
    কিন্তু মন
    মনের ক্ষুধা বলে যে একটা শব্দ আছে
    বাস্তব লড়ায়ে তা ভুলে যাই
    স্বপ্ন দেখো
    স্বপ্নের জন্য লড়াই করো
    স্বপ্নকে বাস্তবে রুপান্তর করো
    তবে এই বাস্তব জগতে স্বপ্নকে খুঁজতে গিয়ে
    সুকান্ত নিজ কলমে লিখেছিলেন
    চাঁদ যেনো ঝলসানো রুটি
    আমি বহুবার ভেবেছি
    বহুকিছু খুঁজেছি
    তবুও দিন শেষে স্বপ্নকেই আপন করে পেয়েছি,
    সব যুক্তি -তর্ক আর গপ্পোর উর্দ্ধে।

    4
    6 Comments
    • ক্ষুধাই আসলে সব সৃষ্টির মা….🤍

    • পেট না থাকলে স্বপ্নও থাকত না..

    • আপনার লেখা পড়ে ভাইব এর একটা গান মনে পড়ে গেল মঞ্চবন্ধু,
      “অচেনার রুপকার আলেয়া অলংকারের
      অদেখা স্বর্নকার স্বপ্নদেব
      শোনো এই হাহাকার…”

    • বাস্তবতার রুক্ষ জমিনে স্বপ্নের চাষ করা যে কতটা কঠিন, তা আপনার কবিতার প্রতিটি পংক্তি মনে করিয়ে দেয়।

Skip to toolbar