Profile Photo

আরিফুল বিন রশীদOffline

  • Muhammad-Ariful-Bin-Rashid
  • Profile picture of আরিফুল বিন রশীদ

    “তাসের পৃথিবী”

    যুদ্ধাস্ত্র তৈরী হচ্ছে
    বোমার আঘাতে তলিয়ে যাবে
    শহর,
    নিস্তব্ধ নগরীতে সবাই ঘরবন্দী__
    এপিলেপটিকের ন্যায় শরীর
    তারপর…

    এক সন্ধেবেলা তার মুখোমুখি
    মাকড়সার জালের পুরু শেকল
    ভেঙে
    নীল চোখে আগুন নিয়ে
    হলুদ এক শাড়ি পরে
    বিস্ময়ে কম্পিত লাল ঠোঁট
    নাকে ‘নথ’ ষোড়শী চুল
    ঝলমলে মুখে ভয় নেই,
    যেন কোনো বিপ্লবের সন্ধানে
    উৎসব উৎসব ভাব__

    হওয়ায় উড়ে যাচ্ছে স্বপ্ন শহর
    স্থির শূন্য জলচোখে মেয়েটি সব
    দেখছে,
    আক্রোশ ও ঘৃণায় ডুবছে পৃথিবী__
    শীতলভাবে সরে যাচ্ছে মৃত্যুর দুয়ার
    আবছা পাচ্ছি চুলের গন্ধ,
    তবু পাখির মতো চেয়ে আছি চোখে
    শান্তির হাসি ফুটবে কি কোমল
    ঠোঁটে,
    বন্ধ হবে কি যুদ্ধ?

    থামবে কখন নিজস্ব নিয়মে
    বেড়ে ওঠা ভালোবাসা?
    বিমুগ্ধ আমি তাকিয়ে আছি তার
    দিকে.!

    (আরিফুল বিন রশিদ)

    8
    5 Comments
Skip to toolbar