Profile Photo

জিসান মাহমুদুল হাসানOffline

  • mxesun
  • ইউরিডিসি,
    এখন আমি একলা এক অরফিউস—
    যার বীণায় কোনো সুর নেই, আছে শুধু হাহাকার;
    আমি আজও পাতালের দরজায় মাথা খুঁড়ি—
    যদি কোনোদিন তোমার সেই হারিয়ে যাওয়া পদধ্বনি
    আবার শুনতে পাই অন্ধকারের ওপার থেকে।

    দেবতারা আমাকে ক্ষমা করেনি,
    সময়ও না।
    কিন্তু সবচেয়ে নির্মম বিচারক হয়ে আছে নিজের হৃদয়;
    সে প্রতিদিন আমাকে সেই এক মুহূর্তে ফিরিয়ে নিয়ে যায়—
    যে মুহূর্তে বিশ্বাসের বদলে সন্দেহকে বেছে নিয়েছিলাম।

    ইউরিডিসি—
    আমি আর মৃত্যুকে ভয় পাই না।
    ভয় পাই শুধু ফিরে তাকানোকে।
    কারণ একবার ফিরে তাকিয়েই আমি জেনেছি—
    কখনও কখনও একটি ক্ষণস্থায়ী দৃষ্টি
    একটি সম্পূর্ণ অনন্তকালকে কেড়ে নিতে পারে।

    তবু আমি অপেক্ষা করি।
    হয়তো কোনো নক্ষত্রহীন রাতে,
    যখন পৃথিবীর সব শব্দ স্তব্ধ হয়ে যাবে,
    তখন আমার ভাঙা বীণার তারে
    আবার জন্ম নেবে একটি সুর—
    আর সেই সুরের পথ ধরে
    তুমি ফিরে আসবে না,
    কিন্তু তোমার স্মৃতি এসে বসবে আমার পাশে।

    তখন আমি আর তোমাকে ডাকব না।
    শুধু চোখ বুজে শুনব— অন্ধকারের ভেতরেও
    তোমার নিঃশব্দ নূপুরের শব্দ আছে কিনা।

    মে ২০, ২০২৬
    “বিশ্বাসী ঘুনপোকা”
    Xesun Mahmudul Hasan
    #নাম_সোনালু #mxesun

    4
    5 Comments

Friends

Profile Photo
Hridoy
@solayman-uddin-hridoy
Profile Photo
Saro
@saro
Profile Photo
Redwan Khan
@redwan-khan
Profile Photo
Poly Alam
@butterflywords
Profile Photo
Syed Farah
@syedfarah
Profile Photo
Reazul Kabir
@reazul-kabir
Skip to toolbar