-
তুমি একটা নক্ষত্র দেখে আকাশ চিনতে চাও,
আর আমি সমগ্র রাত হয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছি।তুমি আমার হাসি দেখেছ,
কিন্তু ভেতরে আগ্নেয়গিরির লাভা দেখোনি।
তুমি আমার নীরবতা শুনেছ,
কিন্তু তার নিচে চাপা পড়ে থাকা আর্তনাদ শোনোনি।বোঝ না, তুমি কিচ্ছু বোঝ না।
অরুন্ধতি,
ধ্রুবতারার দিকে আঙুল তুলে গল্প বলা সহজ।
কিন্তু ক…Read More1 Comment -
শেষবার যখন আমার বুকে বৃষ্টি হয়েছে,
তখন তোমার আঙুল বুকে বুনে দিয়েছিলো বীজ।
ভেজা মাটির মতো আমি চুপচাপ গ্রহণ করেছিলাম তাকে—
কোনো প্রশ্ন ছিল না, ছিল শুধু শরীরের নীরব অনুমতি।তুমি চলে গিয়েও রেখে গেলে
এক অদৃশ্য সবুজের প্রতিশ্রুতি;
যেন আমার ভেতরের শূন্যতা
হঠাৎ কোনো নাম না জানা ঋতুর অপেক্ষায় দাঁড়িয়ে গেলো।তারপর কেটে গেছে কত রোদ,…Read More
-
কমার মতো আমাদের বিরতি
অল্প হবার কথা ছিলো,
নিঃশ্বাস নেবার মতো—
অথচ তা দীর্ঘশ্বাস হয়ে গেছে।আমরা ভেবেছিলাম,
একটু থামবো শুধু,
তারপর আবার বাক্য এগিয়ে যাবে
আগের মতোই।কিন্তু কিছু বিরতি
নিজের নিয়তি ভুলে যায়।
কমা হতে হতে
তারা হয়ে ওঠে বিসর্গের দূরত্ব,
হসন্তের সমাপ্তি,
কিংবা দাঁড়ির দীর্ঘ নীরবতা।আজ এতদিন পর মনে হয়—
আমাদের বিচ্ছেদ…Read More5 Comments -
চন্দ্রবিন্দুর মতো তুমি— দৃশ্যমানের চেয়ে অনুভবে বেশি।
অক্ষরের মাথায় নীরবে বসে থাকো,
অথচ স্পর্শে বদলে যায় উচ্চারণের স্বর।
তোমার কোনো দখলদারি নেই শব্দে;
শুধু উপস্থিতিই তার সৌন্দর্যের কারণ।তেমন করেই তুমি—
না জড়িয়েও জুড়ে থাকো,
না থেকেও দুচোখ ভরে বসো।আমি যখন দুঃখ লিখি,
সেখানে তোমার কোমলতা মিশে যায়;
আমি যখন আনন্দ লিখি,
সেখ…Read More3 Comments -
খণ্ড’ত যদি ‘ত’-এর খণ্ডরূপ হয়,
তবে আমি যেনো তোমার খণ্ড—
সম্পূর্ণ কোনো শব্দ নই,
শুধু উচ্চারণের শরীরে
লেগে থাকা একটুকরো অসমাপ্তি।যেমন সন্ধ্যা পুরো রাত নয়,
তবু রাতের আগমনের ভার বয়ে আনে,
তেমনি তোমার পাশে থেকে আমি
শিখেছি আড়ালে থাকার ব্যাকরণ।খণ্ড’ত একা দাঁড়াতে পারে না—
তার জন্য লাগে অক্ষর,…Read More3 Comments -
Syed Farah and
জিসান মাহমুদুল হাসান are now friends
-
উচ্চারণে তুমি সবসময় প্রকাশিত নও,
তবু হৃদ্মাঝারে তোমার ছায়া লেগে থাকে।
অনুস্বার যেমন স্বতন্ত্র না হয়ে শব্দশরীরে মিশে—
তার সুর, তার অনুরণন,
তার পূর্ণতা তৈরি করে।
তুমিও তেমন জুড়ে থাকো আমার
সমস্ত বাক্যে, সমস্ত নীরবতায়,
সমস্ত অপ্রকাশিত স্বীকারোক্তিতে।আমি যখন অন্য কথা বলি,
সেখানেও তোমার ছায়া থেকে যায়;
আমি যখন চুপ করে থাকি,
সেই নীর…Read More2 Comments -
বিসর্গের মতো আমি তোমার থেকে দূরে—
পাশাপাশি থেকেও স্পর্শহীন দুটি বিন্দু।
মাঝখানে অদৃশ্য এক ব্যবধান,
যেখানে জমে আছে না-বলা কথার ধুলো।বিসর্গের মতো আমি তোমার থেকে দূরে—
যেনো আমার স্বর্গ থেকেও দূরে;
আর আমি ‘দুঃখ’-এর বিসর্গ হয়ে
বুকভরা দীর্ঘশ্বাস জড়িয়ে আছি।তুমি আলো হয়ে অন্য আকাশে জ্বলছো,
আমি সেই আলোর পরিত্যক্ত প্রতিধ্বনি।
যতব…Read More2 Comments -
হসন্তে অক্ষরের অন্ত হলে,
আমার ভালোবাসার অন্ত তুমি।বর্ণমালার সব শব্দ যেমন একসময়
থামে কোনো না কোনো বিরতিতে—
তেমনি আমার সমস্ত পথচলা,
সমস্ত উচ্চারণ,
সমস্ত অস্থিরতার শেষ আশ্রয় তুমি।আমি যত কবিতা লিখেছি,
যত উপমা কুড়িয়েছি পৃথিবীর বুক থেকে,
যত নক্ষত্রের আলো নিয়েছি নিঃসঙ্গ রাতে—
সবকিছুর শেষে একটি নামই থেকে যায়।হসন্ত…Read More
2 Comments -
তুমিও কি
কোনো কোনো রাতে হঠাৎ ঘুম ভেঙে উঠে বসো?
কোনো পুরোনো গান শুনে অকারণে চুপ করে যাও?
কারো হাত ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ মনে পড়ে—
একসময় কেউ তোমাকে সমস্ত দিনলিপি শুনাতো।জানি না। উত্তর জানারও দরকার নেই।
শুধু জানি- তুমি আমার ভুত-ভবিষ্যৎ
তুমি আমার সৃষ্টি, আমার কেয়ামত।
তুমি যে মিশে আছো—
অন্যমনস্কতায়, উদাসীনতায়, হাহাকারে—
ত…Read More5 Comments-
-
পুরোনো গান, ফেলে আসা দিনলিপি আর বাতাস ছোঁয়ার মতো করে প্রিয় মানুষের উপস্থিতি—শব্দে শব্দে এক মায়াবী হাহাকার বুনেছেন।
-
সব বিদায়ে দুজনের চোখ ভেজে না,
ভেজে তার চোখ,
যে জুড়ে থাকতে চায় আরো কিছুক্ষণ।
যে মানুষটা শেষ মুহূর্ত পর্যন্ত
একটুখানি সময়ের জন্য প্রার্থনা করে,
একটা অজুহাত খোঁজে থেকে যাওয়ার।সব বিদায়ে দুজনের বুক সমান ভারী হয় না,
একজন চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েই আসে।
আর অন্যজন শেষ পর্যন্ত বিশ্বাস করে—
হয়তো এবারও থেকে যাবে মানুষটা।সব বিদা…Read More
3 Comments -
তোমাকে আবিষ্কারের নেশা এমনভাবে ধরেছে—
যেন আমি কোনো
অনন্ত মানচিত্রের ভেতর হারিয়ে যাওয়া অভিযাত্রী,
যেখানে প্রতিটি রেখা তোমারই দিকে বাঁক নেয়,
আর প্রতিটি পথ আমাকে আরও গভীরে ডেকে নেয়।তোমার শরীরের ভেতর ভেতর খুঁড়ে খুঁড়ে
শুনতে ইচ্ছে করে
তোমার ভালোবাসার ধ্বনিতে লেখা সেই সংগীত,
যা কোনোদিন উচ্চারণ করা হয়নি,
শুধু রক্তের ভেতর দিয়ে বয়ে…Read More4 Comments -
এই শহরে হররোজ প্রেম খুন হয়—
কোনো খবরের কাগজে ছাপা হয় না তার বিবরণ।
শুধু রাত নামলে
অগণিত জানালার ভেতর
নিঃশব্দে নিভে যায় কিছু আলো।এখানে মানুষ খুব সহজে বলে—
“ব্যস্ত আছি”,
“সময় নেই”,
“পরে কথা হবে”—
আর সেই কথার আড়ালেই
মরে যায় একসময়ের খুব প্রিয় কোনো নাম।এই মৃত শহরে ভালোবাসা
বড় কোনো ট্র্যাজেডিতে শেষ হয় না,
বরং প্র…Read More5 Comments -
তুমি আবারও ফিরে এসো—
ভেঙেচুরে যাও আমাকে।
অক্ষত থাকার
ভান করতে পারছি না আর,
ভেতরে ভেতরে এতদিনে
সবকিছু এমনিতেই ধ্বসে গেছে।এসো,
আবার এলোমেলো করে দাও ঘুম,
সেই চন্দ্রগ্রস্ত রাতগুলো ফিরিয়ে দাও,
দিও জানালার পাশে দাঁড়িয়ে থাকা
সেই অস্থির অপেক্ষাগুলোও।আমি জানি,
তোমার ফিরে আসা মানেই শান্তি নয়—
বরং…Read More2 Comments -
কত বিষণ্ন বর্ষায় কেটে গেছে আমাদের রাত—
জানালার কাঁচ বেয়ে নামা বৃষ্টির রেখার মতো
আমরা ধীরে মিশে গেছি একে অপরের ভিতর।
কত শুক্লপক্ষের রাত,
কত অহেতুক আলাপন—
যেখানে শব্দের চেয়ে বেশি কথা বলতো নীরবতা,
আর নিটোল স্নিগ্ধতা- এসে বসতো
তোমার কাঁধে মুখ রাখার সহজ ভঙ্গিতে।সেইসব রাত সত্যিই কি শেষ হয়ে যায়?
নাকি ঘুম ভাঙার পরও
বালিশে লেগে থাকে তাদের উষ্ণ…Read More2 Comments -
আমি ভেবেছিলাম,
পৃথিবী অন্তত একটু কেঁপে উঠবে।
আকাশের কোথাও বিদীর্ণ শব্দ হবে।
কিন্তু কিছুই হলো না।
শুধু খুব নিঃশব্দে
একটা যুগ শেষ হয়ে গেলো।কেনো কোন ঝড় উঠে নি,
একটুকরো বৃষ্টিও পড়েনি।
যেন প্রকৃতি আগেই মেনে নিয়েছিলো
তোমার চলে যাওয়ার সিদ্ধান্ত।
শুধু আমি পারিনি আজও।বুঝতে পারি নি আমাদের
প্রদীপটা কখন অন্ধকারে ডুবে গেছে।তবু…Read More
3 Comments -
একটা ঝড় জমাট বাঁধছে।
আকাশ এখনও নীল, চুপচাপ।
সবচেয়ে ভয়ংকর বজ্রপাতগুলো
আগে শব্দ করে না, শুধু ঝলসে ওঠে।তেমন ঝলসে যাওয়া দু’চোখ দেখছে আমাকে—
কোন অভিমান নেই,
কোন অভিযোগ নেই।
আছে একধরনের ক্লান্ত নীরবতা—
যেন বহু যুদ্ধ হেরে যাওয়া কোনো নগরী
শেষবারের মতো নিজের পতাকা গুটিয়ে নিচ্ছে।আমি হাত বাড়িয়ে তার শান্ত আঙুল ছুঁতে চাই,
কিন…Read More3 Comments -
মানুষ আসলে খুব সামান্য
জিনিসের কাছেই হেরে যায়।
দুটো দিন একসাথে থাকার লোভ
একসময় এমনভাবে পেয়ে বসে,
নিজেকেই অপরিচিত লাগে।
নিজের ভেতরে এত অভাব আছে—
তোমাকে না চাইলে হয়তো জানতামই না।আমরা আসলে মানুষকে চাই না শুধু,
চাই তার উপস্থিতির অভ্যাস।
একটা নির্দিষ্ট কণ্ঠস্বর,
রাতের শেষে এসে থেমে থাকা কিছু কথা,
অকারণে “কিছু লাগবে?” জিজ্ঞেস…Read More2 Comments -
আমাদের তো দেখা হবার কথা ছিল—
তবে কীভাবে না দেখেই
কোটি বছর হারিয়ে গেল?কত পথ একে অপরের কাছে এসে
আবার সরে গেছে নিঃশব্দে।
কত বিকেল ভুল মানুষের পাশে
বসে কাটিয়েছে অলস সময়।
কত রাত অন্য নাম উচ্চারণ করে
ভেতরে শুধু তোমাকেই খুঁজেছে।অদ্ভুত না! তোমার সাথে ছিল
আমার জন্মান্তরের পরিচয়।
তবু সময় এমন করে ফাঁকি দেয়!
হয়তো আমরা সত্যিই কোথাও
একব…Read More -
প্রার্থনায় রোজ ঈশ্বরকে বলি,
“আর কত!
আর কতটা রাত মানুষ
নিজের ভেতরের ধ্বংসস্তূপ পাহারা দেবে?”তবু ভোর হলে দেখি
আমি এখনও বেঁচে আছি,
এবং সেই বেঁচে থাকাটাই
সবচেয়ে ক্লান্তিকর শাস্তি।কেন এ-ই দীর্ঘ ঘুমের পরও
অযথাই জেগে উঠতে হয়?
যখন জানি,
সকালের আলো নতুন কিছু আনবে না—
শুধু পুরোনো শূন্যতাগুলোকে
আরও স্পষ্ট করে দেবে।
এক…Read More1 Comment - Load More Posts
Friends
Syed Farah
@syedfarah
Reazul Kabir
@reazul-kabir
পিপীলিকা
@abujubair
Md.hazrat belal
@md-hazratbelal
এম এ খায়ের
@dmpcttc
জিনাতুন নেছা
@zinatunnesa99
নীরব কবি
@nirobkobi
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor




বিষাদমাখা নক্ষত্রের একাকী পথচলা…🤍