Profile Photo

জিসান মাহমুদুল হাসানOffline

  • mxesun
  • যখন কেউ নক্ষত্র চেনাবে তোমার জেগে থাকা রাত ধরে-
    তখন কি মনে পরবে আমারে?
    মুছে ফেলা রাত শেষে ঘাস’ভেজা ভোরে,
    তোমার ভুল স্বপ্ন নিয়ে নুন জমা শরীরে-
    মৃদু হেসে কি নামে ডাকবে তারে?

    যখন কেউ আঙুল জড়িয়ে হাটবে পাশে তোমার বন্দরে-
    তখন কি পরবে মনে আমারে?
    পুরোনো আদরে জং লেগে থাকা স্মৃতি,
    একটা বেহায়া মন আর ধুলো জমা চিঠি-
    ঝেরে সব, তার হাত ধরবে কি করে?

    যখন কেউ বায়না ধরে তোমার চোখের ঘুম নেবে কেড়ে-
    তখন কি মনে পরবে আমারে?
    আধখানা কবিতার আলসে দুপুরের সুরে,
    বোতাম ভাঙা পাঞ্জাবির ময়লা হাতা ধরে-
    আমার মতো করে কি টানবে তারে?

    তখন নাই বা মনে করলে- তারার পানে চেয়ে চেয়ে
    নাই বা আমায় ডাকলে-
    নাই বা খুঁজলে কোনো পুরোনো কথার ভাঁজে,
    নাই বা থামলে হঠাৎ ভেসে আসা কোনো সুরের কাছে।
    নাই বা বুঝলে, এককালে তোমার সাথেই ঋতু বদলাতো।

    শুধু কোনো নির্জন রাতে, ঘুম আর জাগরণের মাঝখানে,
    যদি হঠাৎ বুকের ভেতর এক অকারণ শূন্যতা নড়ে ওঠে—
    তবে তাকে নাম দিও না।
    বলো না, সে আমি। বলো না, সে হারিয়ে ফেলা কেউ।

    ভেবে নিও, ওটা কেবল একটি পুরোনো বাতাস;
    যে তোমার জানালায় তার নাম রেখে গিয়েছিলো।
    তখন নাই বা মনে করলে— তারার পানে চেয়ে চেয়ে
    নাই বা আমায় ডাকলে।

    এপ্রিল ১৬, ২০২৪
    “নাই বা মনে করলে”
    Xesun Mahmudul Hasan
    #নীল_নিমজ্জন #mxesun

    3
    3 Comments

Friends

Profile Photo
Hridoy
@solayman-uddin-hridoy
Profile Photo
Saro
@saro
Profile Photo
Redwan Khan
@redwan-khan
Profile Photo
Poly Alam
@butterflywords
Profile Photo
Syed Farah
@syedfarah
Profile Photo
Reazul Kabir
@reazul-kabir
Skip to toolbar