-
তুমি না, খুব বেশি ঈশ্বরের মতো—
তোমাকে চাইতে গেলেই নিজের কাছেই ভিখারি মনে হয়।
যেন দু’হাত পেতে দাঁড়িয়ে আছি এমন এক দরজার সামনে,
যে দরজা খুলবেও না, আবার পুরোপুরি বন্ধও হবে না।আমি জানি, তোমাকে পাওয়া আমার নিয়তি নয়।
তবুও অদ্ভুত অভ্যাসে প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করি।
যেমন শুকিয়ে যাওয়া মাটি আকাশের দিকে তাকিয়ে থাকে,
অথচ জানে না বৃষ্টি তার জন্য নামবে কিনা।তুমি না, খুব বেশি ঈশ্বরের মতো—
দূরে থেকেও জুড়ে বসে আছো।
কোনো নক্ষত্রের দিকে তাকালে তোমার কথা মনে পড়ে,
কোনো পুরোনো গানে তোমার অভাব লাগে খুব করে।আমি তোমার কাছে কিছু চাই না, নিজেকে তাই বোঝাই।
কিন্তু রাত গভীর হলে আমার সমস্ত অস্বীকার ভেঙে পড়ে।
তখন বুঝি, চাওয়াটাও এক ধরনের প্রার্থনা।
আর অপেক্ষা— এক ধরনের উপাসনা।আমি কখনো তোমার নামে কোনো মন্ত্র জপিনি,
কোনো অলৌকিকতার আশায় আকাশের দিকে তাকাইনি।
তবুও দিনের শেষে আমার সমস্ত উপাসনার ছোঁয়ায় তুমি।
এটাই আমার সবচেয়ে বড় লজ্জা, আর সবচেয়ে বড় সত্য।কারণ যেমন করে তোমাকে পাওয়ার আশায় থাকি,
ততখানি বিশ্বাসও করি না ঈশ্বরে।
ঈশ্বরকে আমি মানি অদেখা বলে, আর তোমাকে?
তোমাকে বিশ্বাস করি সমস্ত অজ্ঞাতসার নিয়েও।মার্চ ১৬, ২০২৩
“ঈশ্বরের মতো”
#পরিত্যক্ত_পাণ্ডুলিপি #mxesun
Xesun Mahmudul Hasan2 Comments
Friends
Hridoy
@solayman-uddin-hridoy
শরীফ খান
@sharifkhan
Saro
@saro
Redwan Khan
@redwan-khan
রিফায়াত নিগার
@refayat-nigar
সাবিত রিজওয়ান
@rejon
Poly Alam
@butterflywords
Syed Farah
@syedfarah
Reazul Kabir
@reazul-kabir


তুমি দূরে থেকেও জুড়ে বসে আছো।