Profile Photo

জিসান মাহমুদুল হাসানOffline

  • mxesun
  • এখনও কার্নিশ ধরে জোছনা ঝুলে থাকে,
    মনে পড়ে আমাদের নির্ঘুম রাত।
    কত কথা ভেসে যেত অন্ধকারের ভেতর,
    কত নীরবতা এসে বসতো ঠোঁটের উপর।

    রাত তখন এত গভীর ছিল না,
    কারণ দু’জন মানুষ জেগে থাকলে
    অন্ধকারও একটু আবেগী হয়ে ওঠে।
    জানালার বাইরে দূরের শহর ঘুমিয়ে পড়ত,
    আর আমরা ধীরে ধীরে ডুবে যেতাম
    অকারণ আলাপের দীর্ঘ স্রোতে।

    এখনও মাঝে মাঝে
    জোছনার আলো এসে পড়ে বিছানার পাশে,
    আর মনে হয়—
    কিছু রাত কখনও পুরোপুরি শেষ হয় না।
    তারা শুধু মানুষের ভেতরে
    ধীরে ধীরে রূপ বদলে বেঁচে থাকে।

    তুমি হারিয়ে গেলে কবেই,
    তবু সেই নির্ঘুম রাতগুলোর গন্ধ
    এখনও ঘরের বাতাসে মিশে আছে।
    আমি একা জানালার পাশে দাঁড়িয়ে টের পাই—
    স্মৃতি আসলে জোছনার মতো,
    ছুঁতে গেলে দূরে সরে যায়,
    তবু সারারাত কার্নিশ ধরে ঝুলে থাকে।

    “স্মৃতির জোছনা”
    Xesun Mahmudul Hasan
    জুন ২৮, ২০২৬
    #mxesun #নীল_নিমজ্জন

    4
    3 Comments
    • কার্নিশে ঝুলে থাকা পুরোনো রাত …..🌙

    • কার্নিশে ঝুলে থাকা জোছনা
      অসাধারণ এক দৃশ্যকল্প।
      অনেকক্ষণ মনে থাকবে।

    • কার্নিশে ঝুলে থাকা জোছনা—একটা দারুণ রূপক, পুরো কবিতাকে আলাদা মাত্রা দিয়েছে।

Friends

Profile Photo
Hridoy
@solayman-uddin-hridoy
Profile Photo
Saro
@saro
Profile Photo
Redwan Khan
@redwan-khan
Profile Photo
Poly Alam
@butterflywords
Profile Photo
Syed Farah
@syedfarah
Profile Photo
Reazul Kabir
@reazul-kabir
Skip to toolbar