Profile Photo

জিসান মাহমুদুল হাসানOffline

  • mxesun
  • দূর্বাসার অভিশাপে আমি সব ভুলে যেতে চাই।
    তোমার স্মৃতিতে আর কতকাল বন্দী হয়ে থাকবো?
    প্রতিটি বিকেল তোমার সন্ধ্যার দিকেই ঢলে পড়ে।
    প্রতিটি রাত এসে থামে একই ব্যাথাতুর অন্ধকারে।

    এই স্মৃতি যেনো ভালোবাসার চেয়েও দীর্ঘজীবী,
    আমি তার কারাগারে স্বেচ্ছাবন্দী, বহুবছর ধরে।
    আমি মুক্তি চাই—
    তোমাকে ভুলে যাওয়ার জন্য নয়,
    তোমাকে মনে রাখার শাস্তি থেকে।

    দূর্বাসা, যদি মানুষকে ভুলিয়ে দিতে পারেন,
    তবে একবার আমাকেও অভিশাপ দিন।

    যেনো একদিন তোমাকে মনে করতে গিয়ে
    শুধু আলো মনে থাকে, মুখটা না।
    যেনো একদিন তোমাকে মনে করাও
    আমার কাছে শুধু পুরাণকাহিনি হয়ে থাকে—
    কোনো হৃদয়ের হাহাকার নয়।

    যেনো তোমার নাম উচ্চারণ করলে
    শুধু একটি শব্দ জন্ম নেয়—
    তার সঙ্গে কোনো ইতিহাস, কোনো অপেক্ষা,
    কোনো অসমাপ্ত জীবন জেগে না ওঠে।

    “দূর্বাসার অভিশাপ”
    জুন ৩০, ২০২৬
    Xesun Mahmudul Hasan
    #mxesun #নীল_নিমজ্জন

    3
    2 Comments

Friends

Profile Photo
Hridoy
@solayman-uddin-hridoy
Profile Photo
Saro
@saro
Profile Photo
Redwan Khan
@redwan-khan
Profile Photo
Poly Alam
@butterflywords
Profile Photo
Syed Farah
@syedfarah
Profile Photo
Reazul Kabir
@reazul-kabir
Skip to toolbar