-
অনেকবার নিজের কাছে ফিরতে চেয়েছি।
প্রতিবারই দেখিয়েছে— Error 404,
যে মানুষটাকে খুঁজছিলাম, এখানে থাকে না আর;
তুমি চলে যাওয়ার পর ঠিকানাটা বদলে গেছে।বুকের ভেতর এখনও আকাশ আছে, মেঘ আছে,
শ্বাসও আছে— শুধু বসবাস নেই। আমি নেই।
মাঝে মাঝে পুরোনো স্মৃতির লিংকে ক্লিক করি।
সেখানেও দেখি—Errot 404: হৃদয় Not Found.আমি এখনও তোমার কাছে যাওয়ার পুরোনো
পথটাই ব্যবহার করি। স্মৃতিগুলো ঝাপসা হলেও
সম্পর্কটা ব্রাউজার বুকমার্কে সেভ করা, হয়তো
লিংক অন্য কোনো সার্ভারে সরিয়ে রাখা হয়েছে।Dose Not Exist এর এক আভিশাপ আছে।
যা একবার সত্যি হয়ে গেলে,
পৃথিবীর কোনো সার্চ আর তাকে খুঁজে পায় না।অথচ Cache’তে জমে আছে তোমার হাসি,
তোমার চোখ, তোমার ছুঁয়ে যাওয়া বিকেল।
সবকিছু আছে— শুধু আমরা নেই।প্রতিবারই চেনা পথে তোমাকে খুঁজে বেড়াই
প্রতিবার একই উত্তর ফিরে আসে— Error 404:
Requested ভালোবাসা Dose Not Exist.
এ সম্পর্কের Backup নেই, Restore বাটন নেই।২৫ জুলাই, ২০২২
“Error 404: হৃদয় Not Found”
Xesun Mahmudul Hasan
#mxesun #পরিত্যক্ত_পান্ডুলিপি5 Comments
Friends
Hridoy
@solayman-uddin-hridoy
শরীফ খান
@sharifkhan
Saro
@saro
Redwan Khan
@redwan-khan
রিফায়াত নিগার
@refayat-nigar
সাবিত রিজওয়ান
@rejon
Poly Alam
@butterflywords
Syed Farah
@syedfarah
Reazul Kabir
@reazul-kabir



হৃদয়ের সার্ভারে হারানো ঠিকানা….🖤