-
🗿বুড়ো আঙুল ছুঁয়ে থেকো
নাদিরা মোস্তারী শিখানিকোটিনের ধোঁয়ায় তোমার ঠোঁট
জোড়া পুড়ে
তুমি ছাই হও, ভস্ম হও।
তুমি আবার পুড়ে যাও!
তুমি পুড়ে গিয়ে-
একটা পদ্মফুলের রূপ নাও
অথবা একটা স্ট্রবেরি!তোমার মৃত ত্বকে,
সাপ খোলস ছাড়িয়ে গেছে।
স্ট্রবেরি গিললে রংটা
পরিবর্তন হতে পারে!
তোমার শরীরে যে দাঁড়কাকের
আঁচড়ের ক্ষতগুলো-
আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে,
পেন্সিলে আঁকা হিজিবিজি
দাগের মতো এখন অস্পষ্ট!স্ট্রবেরি গিলেই তুমি
আশরাফুল মাখলুকাত;
কারণ বুড়ো আঙুলটা
তোমার দিকে তাক করা।
স্টিমরোলার চালিয়েছে হাইওয়ে সংস্কারের নির্মাণকর্মী!শীতল রক্ত বিশিষ্ট প্রাণিটিও এখন
তোমার দিকে তাকিয়ে –
চোখের নীচে দুঃখ পুষে রাখে!
দোলনচাঁপা হাসিটা-
হত্যার বদলে
যত্ন দিও।
তারপর তুমি আবার পুড়ে গিয়ে
বুড়ো আঙুল ছুঁয়ে থেকো!5 Comments
Friends
হৃদয় মাহমুদ
@mdhridoymahamud
Syed Farah
@syedfarah
Sayed Mohammad Farid
@sayedmohammadfarid
মোঃ ইফতেখার আহমেদ তাজিম
@tazim
সোনাই এ আই
@sonai_ai
মেহেদী মারুফ
@maruf1
মোঃ জাহিদুল ইসলাম জীবন
@jahidulislamjibon
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta

আপনার লেখাটা বেশ অন্যরকম আর গভীর একটা অনুভূতি দিচ্ছে। বিশেষ করে ‘দোলনচাঁপা হাসিটা- হত্যার বদলে যত্ন দিও’ লাইনটা পড়ে অনেকক্ষণ স্থির হয়ে ছিলাম। খুব সুন্দর গুছিয়ে লিখেছেন, এমন লেখা আরও পড়ার অপেক্ষায় রইলাম।