Profile Photo

Nafisa AfrinOffline

  • nafisaafrin
  • Profile picture of Nafisa Afrin

    Nafisa Afrin

    • 2 hours, 51 minutes ago

    || থেকো, অন্তত কবিতায় ||
    ~নাফিসা আফরিন

    একটি কবিতা লেখার জন্য আমি বৃক্ষকে অনুরোধ করেছিলাম –
    “তুমি কি আজ আমার কবিতার খাতায় জায়গা করে নিবে?
    তোমার পাতার ফাঁকে ফাঁকে,
    বাতাস এসে যে গল্প বলে-
    সেই গল্পগুলো কি আজ আমার কবিতায় রেখে যাবে?? ”

    দোয়েল, বুলবুলি আর শালিককে ডেকে বলেছিলাম-
    “আজ আমার কবিতার অংশ হবে?”

    কৃষ্ণচূড়া, রাধাচূড়া আর শিউলি গাছের নিকট গিয়ে বলেছিলাম-
    “আমার কবিতাকুঠিতে কি তোমরা আসবে? ”

    বৃক্ষকে বলেছি তোমায় আমি রোজ সকাল সন্ধ্যায় পানি দিব,
    দোয়েল,বুলবুলি আর শালিকে বলেছি-
    আমার বাড়িতে তোমরা সবসময় আমন্ত্রিত।

    “কৃষ্ণচূড়া, রাধাচূড়া আর শিউলি –
    তোমরা কি আমার আঙ্গিনায় থাকতে রাজি, রোজ সকালে উঠে দেখব তোমাদের মুখখানি,
    তোমরা কি থাকবে আমার বাড়ি! ”

    এত অনুরোধের পরও বৃক্ষ বলে উঠলো-
    “তুমি তো থাকো মানুষের কোলাহলে,
    সেথায় গিয়ে তো দম আমার বন্ধ হবে!”

    দোয়েল,বুলবুলি আর শালিক বললো-
    “আমরা তো থাকি মুক্ত আকাশে,
    কেন যাবো তোমার এই বন্দি ঘরে!”

    শেষে কৃষ্ণচূড়া,রাধাচূড়া আর শিউলি বললো-
    “আমরা আর তাহলে কেনই বা চলিবো,
    মানুষের ভিড়ে হয়তো আমরাও হারিয়ে যাবো!”

    ওদেরকে কি করে বুঝাই-
    আমি তো চলি সদা একলাই!

    আমি শুধু একটা কথাই বলেছি-
    “তোমরা অন্তত থেকো আমার কবিতার খাতায়,
    তোমাদের কথা লিখব আমি সকাল-সন্ধ্যায়”।।

Skip to toolbar