-
কেউ একজন আমার ফেসবুক প্রোফাইল থেকে আমারই একটা লিখা কপি করে তার ফেসবুক প্রোফাইলে পোস্ট করেছিলো কয়েকবছর আগে। কিন্তু কেনো যেনো বার বার আমাকেই চুরির অপবাদের সম্মুখীন হতে হয়। মানুষ তার প্রোফাইলে আগে দেখে,আমার প্রোফাইলে পরে দেখে।এই অবস্থায় তারা ভাবে আমি ই চুরি করে ক্রেডিট দেইনি। এখন আমার এই বিষয় টাকে কিভাবে সামাল দেওয়া উচিৎ। আপনারা আমাকে দয়া করে মতামত জানাবেন 🙏
16 Comments-
-
সা দি য়া (নন্দিনী), আপনার লেখা নিয়ে এমন ঝামেলা হওয়াটা সত্যিই খুব বিরক্তিকর। ‘মানুষ তার প্রোফাইলে আগে দেখে, আমার প্রোফাইলে পরে দেখে’—আপনার এই কথাটি পড়ে বেশ খারাপ লাগছে কারণ নিজের লেখা অন্যের নামে চালানো একদমই ঠিক না। আপনি এখন থেকে প্রতিটি পোস্ট করার সময় স্ক্রিনশট বা প্রুফ সাথে রাখার চেষ্টা করতে পারেন, দেখবেন ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে।
-
আপনি যেখানে খসড়া লিখবেন, যেমন নোটপ্যাড অ্যাপ হতে পারে, সেটার টাইমসহ স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। অথবা ইমেইলে ড্রাফটে রাখতে পারেন। সেখান থেকে প্রয়োজনীয় স্ক্রিনশট কাজে লাগানো যাবে।
-
সা দি য়া (নন্দিনী), অন্যের কাজের এমন অন্যায্য পরিস্থিতির মুখোমুখি হওয়া সত্যিই খুব কষ্টদায়ক এবং আপনার এই তিক্ত অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনি চাইলে আপনার পুরোনো পোস্টগুলোর তারিখসহ স্ক্রিনশট বা প্রমাণের একটি সংগ্রহ আলাদা করে রাখতে পারেন, যা পরবর্তীতে প্রয়োজনে আপনার অবস্থানের সত্যতা নিশ্চিত করবে। মানুষ যা বলে বলুক, আপনি আপনার সৃজনশীল কাজগুলো নিয়মিত লিখে যান কারণ আপনার লেখার নিজস্ব যে জাদু আছে তা অটুট থাকবে।
-
উপরে সবাই ভালো মতামত দিয়েছেন। এর সাথে আমি এড করতে চাই, আপনার সেই পুরনো পোস্টটা পুরনো ডেইটে যদি ফেসবুকে এখনও পোস্ট করা অবস্থায় থাকে তাইলে ফেসবুকের একটিভিটি লগ থেকে সার্চ করে সেই পোস্টটা খুলে নিয়ে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। ওই পুরনো পোস্ট খুললে সেখানে সন, মাস সহ ডেইট দেখাবে। সেই ডেইট সহ পুরা পোস্টের একটা স্ক্রিন শট নিয়ে রাখতে পারেন। এর পর যখনই কেউ ওই লেখা নিজের নামে পোস্ট করবে সেখানে কমেন্টে এই স্ক্রিন শট দিয়ে দিতে পারেন (ডেইটের চারপাশে লাল রঙে গোল চিহ্ণ এঁকে)।
আবার পুরা পোস্টের লিংকটাও শেয়ার করা যাবে যতদুর জানি (যদি পাবলিক করা থাকে)। আশা করি এতে করে কিছুটা সমাধান হবে এই সমস্যার।
জি হ্যাঁ। অনেকেই ক্রেডিট দেয় না , আবার সম্পূর্ণ নিজের নামেও চালিয়ে দেয় অন্যের পোস্ট। এটা দুঃখজনক।
-
অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য। 🤍 যদিও এই সমস্যা ফেইস করার পরে আমি আমার একাউন্ট প্রাইভেট করে রেখেছি। তবুও ওই একি লিখা নিয়ে ঝামেলা হওয়ার কারণ হচ্ছে দুটো পোস্ট ই একি ডেইট এর। মানে আমি দেওয়ার পর পর ই সে দিয়েছিলো। পরে অবশ্য ওই পেইজ/আইডির নাম আমার আর মনে ছিলোনা। কিন্তু অনেকেই এসে বলে আর কি, এই লিখা আমি অন্যজনের কাছে দেখেছি।
-
-
-
নন্দিনী,আপনার প্রতি সহমর্মিতা এবং শ্রদ্ধা। চোরের প্রতি ঘৃণা, ধিক্কার! এই চোরগুলো আমাদের সমাজেই বাস করে!এই চোরগুলোর শাস্তি হওয়া দরকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
-
চলো মিশে যাই, মোহনায়, তুমি আর আমি...
যেখানে কেউ নেই, পড়ে থাক, নিথর দেহখানি...
~নন্দিনী
সাদিয়া হোসাইন
শিখছি, কি করে মানুষ হতে হয়!!!
অথচ এই রৌদ্রজ্বল শহর আমাই কখনো মেনে নেয় নি
Friends
Osman Gani
@osmangani
মোস্তফা কামাল সাকি
@mostofakamal
Jubayer Ahmed
@jubayerahmed
Kazi Adam
@kaziadam
mueheb samnun
@muehebsamnun
ভাস্কর
@vaskarchou
আবিদাতুর রাহমান
@soldierofislam
Ashik Mokami
@ashikmokami
আসাদুজ্জামান মানিক
@asadujjamanmanik


ব্লগার বা WordPress এ নিজের একটা প্রায়ভেট ব্লগ খুলে সেখানে আগে জমা করবেন। এতে করে লেখাটি যে আপনার তা দেখাতে পারবেন। এছাড়া কোনো উপায় নেই।