-
কিছু চিঠির ঠিকানা থাকে না…
বেশ কিছু অনুভূতি আমরা লিখি…
আমাদের দিনের শুরু অথবা শেষ অংশটুকু পরম যত্নে লিখে রাখি বিশেষ কোনো জায়গায়…
না! আসলে কেউ কে উদ্দেশ্য করে লেখা হয় না।
আবার কখনো মনে হয়,
এই চিঠি পড়ার একজন মানুষ হোক…
কখনো আমাদের অনুভূতিরা উড়ে যেতে চায়,
আবার কখনো জমে যায় অভিমানে…
এই যে আমাদের রং-বেরঙের এতো কল্পনা, এসব কখনো কোনো পাতায় ঠায় পেয়ে বসে।
আবার কিছু পাতা ছিঁড়ে যায়, পুড়ে যায় কিংবা হারিয়ে যায় আনমনে….
আমাদের সবারই জীবন এক একটা চিঠি, যা থাকে উদ্দেশ্যহীন।
ব্যাপারটা লক্ষ্যনীয়!!!
উদ্দেশ্যহীন সবকিছুতেই কেমন একটা ভালো লাগা কাজ করে।
ভালো খারাপের এই খেলায় কে জিতলো কোনো ব্যাপার নাহ!!!
তবে জীবনের একটা সহজ, সুন্দর এবং নাটকীয় ব্যাপার থাকে। এই নাটকে আমরা সবাই অভিনয় করি…
অভিনয় করতে করতে হঠাৎ কখনো চোখ খোলে, মন খোলে….
কখনো খেয়াল করি জীবনের শেষ পর্যায়ে,
আর ভাবি!! এই চিঠি পড়ার একজন মানুষ হোক….
সহজ-সরল ভাষায় লিখে যাবো, তবে খেয়ালিপনায়…
ইশ!!! আবার ও মনে পড়ে গেলো,
কিছু চিঠির ঠিকানা থাকে না… 😇চিঠি দিবসের শুভেচ্ছা নিবেন 🤍
দুঃখিত! 🙏 গতকাল ব্যাস্ততায় দিন কেটেছিলো, তাই সঠিক সময়ে আপনাদের কাছে পৌঁছে দিতে পারিনি।25 Comments-
চিঠি দিবসের শুভেচ্ছা , তারপর কেমন আছেন @nandini
-
@nandini একই অবস্থা আমারও । যুদ্ধ করছি যেন জীবনের সাথে। তবে ভালো আছি প্রভুর অসীম কৃপায় ।
-
-
সা দি য়া (নন্দিনী), আপনার এই লেখাটুকু পড়ার সময় মনের ভেতরে এক অদ্ভুত প্রশান্তি কাজ করছিল, বিশেষ করে ঠিকানাবিহীন চিঠির যে গভীর ও আবেগঘন চিত্র আপনি ফুটিয়ে তুলেছেন তা সত্যিই খুব চমৎকার। মনের অব্যক্ত কথাগুলো এমন শৈল্পিক ছোঁয়ায় সাজানোর পাশাপাশি শব্দের মাঝে কিছুটা বৈচিত্র্য যোগ করলে আপনার ভাবনাগুলো পাঠকের কাছে আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠতে পারে। আপনি এভাবেই লিখে যান, কারণ আপনার লেখনীর মাঝে যে সহজ ও সুন্দর মায়া আছে তা পাঠককে বারবার মুগ্ধ করবে।
-
-
-
ঠিকানাবিহীন এই চিঠিরাই যেন জীবনের নীরব সাক্ষী
লেখা হয় নিজের মনের গহীনে, পড়ার মানুষ খোঁজে অবিরত…..🤍🖤 -
আপনার লেখাটা পড়ে একদম মনের ভেতর এক ধরনের অদ্ভুত প্রশান্তি কাজ করছে, তবে আপনার কি মনে হয় এই ঠিকানাবিহীন চিঠিগুলোই জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোকে ধরে রাখে?
-
-
-
-
চলো মিশে যাই, মোহনায়, তুমি আর আমি...
যেখানে কেউ নেই, পড়ে থাক, নিথর দেহখানি...
~নন্দিনী
~নন্দিনী
শিখছি, কি করে মানুষ হতে হয়!!!
অথচ এই রৌদ্রজ্বল শহর আমাই কখনো মেনে নেয় নি
Friends
শাহরিয়ার সাওম
@shahriarsaum760gmail-com
সিরাজুল ইসলাম
@sherajulislam
ছন্নছাড়া মহাপ্রান
@mihirmilton
naznin shamim
@nazninshamim
Hafizur Rahman shakil
@shakilahamed72gmail-com
Osman Gani
@osmangani
মোস্তফা কামাল সাকি
@mostofakamal
Jubayer Ahmed
@jubayerahmed
Kazi Adam
@kaziadam



আবার কখনো মনে হয়,
এই চিঠি পড়ার একজন মানুষ হোক…
কখনো আমাদের অনুভূতিরা উড়ে যেতে চায়,
আবার কখনো জমে যায় অভিমানে…