Profile Photo

MD NAYEEM HASANOffline

  • nayeem404
  • Profile picture of MD NAYEEM HASAN

    MD NAYEEM HASAN

    3 years, 8 months ago

    প্রিয়…..,
    আছো কেমন? ঠিকানা পরিবর্তন হলেও মনের পরিবর্তন টা এখন ও হয়ে উঠেনি। অফিস শেষে বাসায় ফেরার পথে বাস এর জন্য অপেক্ষা করছিলাম। এমন সময় হঠাৎ বৃষ্টি পড়তে শুরু করলো। দু-ফোটা বৃষ্টি পড়ার পর চোখ বন্ধ করে আকাশের দিকে তাকালাম। তোমাকে বেশ মনে পড়তে লাগলো। কেনো যেনো মনে হচ্ছি লো – কেউ একজন পাশে দাঁড়িয়ে আছে। চোখ খুলে তোমার অস্তিত্ব হারিয়ে ফেল্লাম। একটু মিষ্টি হেসে চার পাশ টা দেখতে লাগলাম। চোখ পড়লো কফি শপ এর দিকে। যে চিন্তা সে কাজ, কফির নেশা এখন ও আছে। তোমাকে হারানোর পরও এটা এখনো হারায় নি । কফির কাপে চুমুক দিতে দিতে তোমাকে বড্ড মিস করতে লাগলাম। আচ্ছা তোমার মনে আছে- তোমার খুব ইচ্ছে ছিলো, আমার হাত ধরে বৃষ্টিতে ভিজার, কোন এক বিকালে আমার কাঁদে মাথা রাখার। জানি খুব ইচ্ছে হয় বৃষ্টির দিনে তোমার সাথে বসে কফির গল্প দিতে।প্রেমটা যেভাবে শুরু আর কি..! এখনো খুব ইচ্ছে এক গুচ্ছো গোলাপ হাতে তোমার সামনে গিয়ে বলতে বড্ড ভালবাসি। এমন কল্পনায় ভাবতে ভাবতে একটা গলার শব্দ স্যার আপনার কফির বিল পেপার। এ মনে হয় হুশ ফিরে এলো। তখন খুব করে বৃষ্টি হচ্ছিলো, বাহিরের দিকে তাকিয়ে- মনে পড়লো তুমি অন্য কারো, অন্য কোন শহরে। হয়তো সেখানে এমন করে বৃষ্টি হচ্ছে না।……
    ইতি
    404

    4
    3 Comments
Skip to toolbar