Profile Photo

naznin shamimOffline

  • nazninshamim
  • Profile picture of naznin shamim

    naznin shamim

    • 1 month, 2 weeks ago

    লেখা নিয়ে আমি নাজনীন শামীমের কিছু কথা সবার উদ্দশ্যে, আমার বিশ্বাস ভালো লাগবে সবার।
    লেখা কেবল শুধু শব্দ সাজানোর নাম নয়।

    আমরা অনেকেই লিখি—কেউ পাঠকের জন্য, কেউ নিজের ভেতরের অগোছালো কথাগুলোর জন্য। কিন্তু সত্যিকারের লেখা তখনই জন্ম নেয়, যখন লেখক নিজের পরিচিত ভাষার আড়াল ছেড়ে একটু অচেনা সত্যের সামনে দাঁড়ায়।

    একটা লেখা সবাইকে মুগ্ধ করবে—এমন নয়।
    কিন্তু এমন হওয়া উচিত, পড়া শেষ করেও যেন দু-একটি বাক্য পাঠকের ভেতরে নীরবে হাঁটতে থাকে।

    তাই লেখার আগে ভাবি—
    আমি কি শুধু একটা গল্প বলছি, নাকি এমন কিছু রেখে যাচ্ছি, যা আমার অনুপস্থিতিতেও পাঠকের মনে কথা বলবে?

    কারণ শব্দ হারিয়ে যায়,
    কিন্তু গভীর লেখা কখনো পুরোপুরি শেষ হয় না।

    4
    7 Comments
    • ‘গভীর লেখা কখনো পুরোপুরি শেষ হয় না’ — খুব সুন্দর উপলব্ধি।

    • অনুপস্থিতিতেও যে বাক্য পাঠকের মনে হেঁটে বেড়ায়, সেই তো লেখকের প্রকৃত উত্তরাধিকার…..🤍

    • আপনার এই কথাগুলো একদম মনের মতো হয়েছে, সত্যি বলতে লেখার গভীরতা ঠিক এই জায়গাতেই লুকিয়ে থাকে, আপনি কি ইদানিং নতুন কোনো লেখা নিয়ে কাজ করছেন?

      • আসলে আমি লেখালেখি করি সে স্টুডেন্ট লাইফ থেকে আমার রেডিকরা পান্ডুলিপি আছে আলহামদুলিল্লাহ ১৪/১৫ টি তন্মধ্যে দুটো বইমেলায় প্রকাশ হচ্ছে আর একটা পত্রিকাতে “দৈনিক বাংলার কথা” এই পত্রিকাতে ৫০ পর্বের একটা থ্রীলারী গল নিয়মিত প্রাকাশ হচ্ছে , আলহামদুলিল্লাহ ওটি এতোই ভালো লােগেছে সবার কাছে তাঁরা৷ বলেছে এটিও বইমেলায় প্রকাশ করবে, আপনাদের উৎসাহ, প্রেরণাইন আমার লেখার জগতের সফলতা। ভালো থাকবেন নিরন্তর শুভকামনা আপনার জন্য।

    • “শব্দ হারিয়ে যায়, কিন্তু গভীর লেখা কখনো পুরোপুরি শেষ হয় না”—এই কথাটি আপনার লেখায় এক চমৎকার গভীরতা যোগ করেছে। আপনি চাইলে নিজের অভিজ্ঞতার কিছু ছোট ঘটনা যোগ করে বক্তব্যটিকে আরও প্রাণবন্ত করে তুলতে পারেন। শব্দ নির্বাচনের ক্ষেত্রে আপনার এই সতর্ক সচেতনতা সত্যিই প্রশংসনীয় এবং এটি আপনার নিয়মিত চর্চার আগ্রহ বাড়িয়ে তুলুক।

      • আপনার সুন্দর মন্তব্যে আমি সত্যি ই অভিভূত, এভাবে আমারে উৎসাহ দিয়ে পাশে থাকবে বন্ধু।

Friends

Skip to toolbar