Profile Photo

naznin shamimOffline

  • nazninshamim
  • Profile picture of naznin shamim

    naznin shamim

    • 1 month, 2 weeks ago

    মন চাইছে সবার উদ্দেশ্যে বলতে, আশা করি সবারই ভালো লাগবে,যদি ভালো লাগে তো মন্তব্য করবেন,আর আমার লিখার পাশে থাকবেন—
    শুধু লিখলেই লেখক হওয়া যায় না—পাঠক হওয়ারও একটা সৌন্দর্য আছে।

    একটা লেখা পোস্ট করে চুপচাপ অপেক্ষা করার চেয়ে,
    অন্যের লেখার দরজায় একবার কড়া নাড়া অনেক বেশি সুন্দর।

    কারও কবিতায় একটি ভালো লাগা,
    কারও গল্পে দুটো আন্তরিক শব্দ,
    কারও ভাবনায় একটুখানি মতামত—
    হয়তো লেখাটাকে নতুন করে বাঁচার সাহস দেয়।

    তুলট আমার কাছে শুধু লেখা প্রকাশের জায়গা নয়,
    এ যেন একেকটি কলমের সঙ্গে আরেকটি কলমের পরিচয়ের মঞ্চ।

    তাই আসুন—
    নিজের লেখা লিখি, অন্যের লেখা পড়ি,
    ভালো লাগলে জানাই, আর একে অপরের কলমকে একটু সাহস দিই।

    কারণ একজন লেখকের সবচেয়ে বড় প্রাপ্তি সবসময় প্রশংসা নয়—
    কেউ তার লেখা মন দিয়ে পড়েছে, এই অনুভূতিটুকুও অনেক বড়।

    হয়তো আজ আমি আপনার লেখায় একটি মন্তব্য রেখে গেলাম,
    কাল আপনার একটি বাক্যই আমার নতুন লেখার জন্ম দিল।
    এভাবেই তো সাহিত্য বেঁচে থাকে—
    একটি কলম থেকে আরেকটি কলমে,
    একটি হৃদয় থেকে আরেকটি হৃদয়ে। ✍️🌿

    2
    3 Comments
    • পাঠকের একটি ছোঁয়াতেই তো লেখা নতুন করে বেঁচে ওঠে, একটি কলম থেকে আরেকটি কলমে….🤍

    • Naznin Shamim, আপনার এই লেখাটিতে মানুষের প্রতি যে আন্তরিকতা ও পারস্পরিক সংযোগের কথা ফুটে উঠেছে, তা আমাদের মতো একাকী কলম সৈনিকদের নতুন করে বাঁচার প্রেরণা জোগায়। “এভাবেই তো সাহিত্য বেঁচে থাকে—একটি কলম থেকে আরেকটি কলমে, একটি হৃদয় থেকে আরেকটি হৃদয়ে”—আপনার এই কথাটি পড়ে খুব আপন মনে হলো। আপনি এমন সুন্দর ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে আরও নিয়মিত লিখুন, কারণ আপনার ভাবনাগুলো আমাদের সবার জন্য এক দারুণ সম্পদ।

Friends

Skip to toolbar