-
শূন্যতার আড়ালে”
নাজনীন শামীম
চট্টগ্রাম থেকে
০২রা অক্টোবর ২০২৬ইংছুটেছি অসীমে, পাওয়ার আশায়,
এক অধরা স্বপ্নের পেছনে অবিরাম।
ভেবেছিলাম পথ শেষে আলো ফুটবে,
মেটাবো হৃদয়ের যত অপূর্ণ দাম।
কিন্তু আজ কাঁচের ওপারে যাকে দেখি,
সে তো এক অচেনা ছায়ার অবয়ব।
বুকের ভেতর এক নিঃশব্দ হাহাকার,
ভেঙে চুরে গেছে ভালোবাসার বৈভব।
যা কিছু কুড়িয়েছি এই দীর্ঘ যাত্রায়,
সবই তো ছিল মরীচিকার মায়া।
ছোঁয়া মাত্রই মিলিয়ে গেল শূন্যে,
পড়ে রইল কেবল এক ক্লান্ত ছায়া।
আমি এখন এক নামহীন পরিচয়,
হারিয়ে যাওয়া কোনো বিষাদময় উপাখ্যান।
শূন্য থেকেই যার শুরু হয়েছিল,
শূন্যতাতেই মিশে গেছে তার প্রাণ।12 Comments-
আপনার এই রচনায় অসীম পাওয়ার আকাঙ্ক্ষা আর মরীচিকার পেছনে ছোটার যে নিগূঢ় বিষাদ ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয়স্পর্শী এবং প্রতিটি ছত্রে আপনি অনুভূতির গভীরতাকে যেভাবে তুলে ধরেছেন তা মুগ্ধ হওয়ার মতো, তাই আগামী দিনে আপনার লেখনী থেকে আরও সুন্দর সব সৃষ্টি দেখার অপেক্ষায় রইলাম।
-
-
Friends
মানসুরা ইশরাত তানহা
@mansu1044
Md Jillur Rahman
@juwelrahman555
Nayem Hasanat
@nayem75
নিখোঁজ- Missing ⋆≛⃝
@md-shofiqulislam
সালমান সাদিক
@salmansadique
TOUHIDUL ISLAM
@touhidulislam
তুবা
@zariyaat
অথই মিষ্টি
@atiymistyn48
Sharif Uddin Jumman
@sharifuddinjumman



মেটাবো হৃদয়ের যত অপূর্ণ দাম।