-
প্রত্যাশা
অন্তহীন মেঘের কোলে,
ক্লান্ত দিনমণি পড়ছে ঢলে।
সায়াহ্নের সোনালী আবীরে,
তটিনীর বুকে দোদুল্যমান উচ্ছ্বসিত নীর
পূর্ণ শশীর জোছনার তীরে
নেচে উঠে জোয়ারভাঁটার আন্দোলনে।
আজ প্রত্যশার শিশির
তেমনি চমকে উঠতে চায় নতুন অয়নে;
অজানা কোন রেনেসাঁর আবাহনে!
গতিশীল জীবনের হঠাৎ নীরবতায়
থেমে গিয়েছে চঞ্চলতার স্পন্দন।
চারদিকের বিবর্ণ মেঘের ধুম্রজাল,
ফেনায়িত করেছে অন্তঃস্থ রোষানল
আঁধারে ঢাকা মুখগুলো ভুলে,
রেখেছি আলোর জানালা খুলে-
এক মুঠো মিহি রোদের প্রতাশায়-
অলিন্দ ভেসে যাবে কখন
সোনালী আলোর ছোঁয়ায়!
আজ কুহেলীর আবরণ চিড়ে
পুরোনো কাগজগুলো ছিড়ে
চোখ মেলতে চাই নতুন অহনায়-
কাঁটাকুটির অঙ্কগুলো মিলেনা
একদিকে অন্তহীন জলস্রোতের প্লবতা,
অন্যদিকে ধু ধু মরুভূমির শূণ্যতা।
কতিপয় চোখে বিলাসের বিকারগ্রস্ততা,
কিছু চোখে ক্ষুধার সর্বগ্রাসী আচ্ছন্নতা,
জীবন যুদ্ধে সাঁতরে সাঁতরে ক্লান্ত তারা।
তান্ডব নৃত্যে নাচছে দ্রব্যমূল্যের বহমানধারা,
জীবনের গতি স্রোত হারা ।
একদিকে চাকচিক্যময় গালিচা,
তার নীচে ছেঁড়া কাঁথা।
দুই মেরুতে বিশাল ব্যবধান।
অন্ন যোগানের সংগ্রাম,
করেছে নৈতিকতার অন্তর্ধান।
বিদ্যুত, অকটেন, জ্বালানী তেল দরের উর্ধ্বমূখী ধারা,
জালে জালে ফেলছে প্রভাব,করছে দিশেহারা ।
বেড়েছে দর- চাল, ডাল, আটা, তেল, ডিম,
সামাল দিতে মানুষ আজ খাচ্ছে হিমশিম।
বাস, গাড়ী, সি এনজির ভাড়া,
গুনতে মানুষ দিশেহারা।
লাগামহীন মূল্যস্ফীতি,
শ্লথ করছে অর্থনীতি।
মূদ্রাস্ফীতির নিরন্তর ধাঁধায়
গাড়ির চাকা লেপটে গেছে চোরাবালির কাঁদায়।
প্রতিবেশী ভাইদের তুলনায়
তবু আমরা না কি নিরাপদ সীমানায়!
এই আনন্দেই গাচ্ছি আনন্দ সংগীত
না হি কভূ বুঝতে চাই কোন বক্রতার ইঙ্গিত
ক্রমাবনতিশীল মূদ্রার মান,
আমদানীরেখার বর্ধিষ্ণুতা,
রেমিট্যান্স প্রবাহের অধোগামীতা,
পতাকার চেহারা করছে মৃয়মান।
টানতে পারছেনা বাহন,
জনসমূদ্রের চাহিদার বাসন।
রিজার্ভের সংকোচন এর চাকায়
ঘাটতির উল্লফন অনিয়মিত মাত্রায়।
তবু মোরা স্বপ্ন দেখি একটি সোনালী মানচিত্রের!
ধ্বসে যাওয়া মানচিত্রের নয়;
তিলে তিলে যার প্রচ্ছন্ন ক্ষয়
আমরা স্বপ্ন দেখি –
সতের কাটি মানুষের লালিত
ত্রিশ লাখ মানুষের রক্তে শানিত
একটি সোনার বাংলাদেশ
সুদৃঢ় নেতৃত্বের সকাশে
স্বর্ণাভ স্বপ্নের বর্ণিল উদ্ভাসে
একটি সম্মিলিত স্বাধীন সত্ত্বা
ধনে ধান্যে আবার হোক সুশোভিত
দাতা বড়ভাইদের ঋণ এর চক্করে,
মেরুদন্ড যেন না হয় নড়বড়ে ।
একটি যুদ্ধের অজুহাতে,
নিঃশেষ যেন না হই অন্তর্ঘাতে।
রুপান্তরিত না হই ভাঙ্গা মানচিত্রের অবয়বে,
মুখরিত হই যেন একাত্মায় আনন্দ কলরবে।
সমবেত পদক্ষেপে সময়মত পার হই চত্বর
ঈর্ষাহীন সুচতরুতায়, সৌকর্যে আনি শান্তির নির্ঝর।।2 Comments
Friends
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
ফারহাত আহমেদ
@farhat-ahmed
Himel Paul
@himel1881
S.M ROBEL
@smrobel
মেহেদি হাসান রাশিক
@mehedi-hasan-rashik
SHABBIR AHAMED
@shabbir
রক্তিম জয়
@racktimjoy
Ishrat Jahan
@ishratjahan



সুন্দর।