Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    3 years, 8 months ago

    বন্দনা

    হে মহাপ্রভূ,

    তোমার সৃষ্টি শৈলীর নিপুনতায়,
    বারেবারে মোর মাথা নত হয়।
    তবু পা ফেলি এত অহমিকায়
    রচিছ কত সুন্দর করে এ ভূলোক!
    অগণিত তারায় সজ্জিত এ নভ:লোক।
    তের লক্ষগুন বড় এ রবি
    করিছে অনুক্ষন তপ্ত এ পৃথিবী;
    যার মাঝারে দু’শ আটাশটি দেশ
    ধন্য পেয়ে রবির আলোক কেশ।
    লাখো তারার মাঝে যে তারা ভাসমান,
    বিভাবরীর নক্ষত্রলোকে দৃশ্যমান
     “ ব্যাটেল জুইস” মহাশূণ্যের সীমানায়
    ত্রেত্রিশ কোটি গুন বড় সে, রবির তুলনায়।
    প্রক্মিমা সেন্ট্রা্‌ই, আলফা সেন্ট্রাই, ব্যাটেল জু্স
    এরকম পাঁচশ বিলিয়ন তারকাযুথ
     গঠিছে মাত্র একটি গ্যালাক্সি।
    এরকম কোটি কোটি গ্যালাক্সি
    তুমি করিছ সৃজন!

    তবু হে মহাকারিগর,
    তোমার মহিমার করিনা বর্ণন।
    গ্যালাক্সি, সুপার, নোভা, ব্ল্যাক হোল
    সবই প্রথম আকাশের মহশূণ্যতল।
    তারপরে বিস্তৃত তোমার প্রথম আকাশ
     ক্রমেক্রমে প্রতি মহাশূণ্যতল ঘেসে
    সাজানো সাত আসমান ক্রমে, আলোর রেশে।
    ষষ্ঠ আসমানে আছে একটি গাছ;
    সিদরাতুল মুনতাহা যার নাম।
    বিশ্বনবী (সা:) বলে গেছেন-
    আংটি যদি ফেলে দাও সাহারায়
    যত ছোট সে মরুভূমির তুলনায়,
    প্রথম আসমান ছোট তত, দ্বিতীয়টির তুলনায়।
    সপ্তম আকাশে আছে-
    বিশাল সাগররাজ্য আর তব আরশ,
    যেথা আছে তব সীমাহীন নুরের জৌলুস।
    আরশের ভিতরে আছে তব কুরশী ও সিংহাসন
    যে সিংহাসনের বিশালত্ব নাহি যায় পরিমাপন
    তুমি আছ উর্দ্ধে প্রভু আরশের  সিংহাসনে
    যেথা থেকে মোদেরে সদা রাখো দর্পনে
    এর পরিসীমা প্রভু অন্তহীনতার রেখায়
    আংটি কভু ফেলে দিলে মরুভূমিসীমায়
    যেমনি সে হয়ে যাবে বিলীন
    সাত আকাশ সাত জমিন
    যদি রাখা হয় তোমার সিংহাসনে
    তেমনি করে হয়ে যাবে লীন
    ভাবিনা গভীরে  কভু –
    এ সুবিশাল রাজত্ব প্রভূ
    করেছো মাত্র ছ’দিনে সৃষ্টি!
    তোমার করুণায় তাই আঁখিতে ঝরে বৃষ্টি
    তোমার আরশের সীমানায়
    আমরা প্রভু ক্ষুদ্র বিন্দুসম
    লভিতেছি  তব বিশাল সৃষ্টিসেীন্দর্য অনুপম
    হে প্রভু তুমি সর্বজ্ঞানী, সর্বশক্তিমান
    সর্বোচ্চ ও সর্বাপ্রেক্ষা মহান
    তোমার সৃষ্টির সৌন্দর্য করে অবগাহন
    আমাদের জ্ঞানশক্তি কর বর্ধন
    মোদের করনীয় যেন মোরা করি অনুধাবন
    এ অপার রহস্যের
    অগাধ অনুসন্ধিৎসা
    বাড়িয়ে দেয় যেন মোদের
     বোধগম্যতার লিপ্সা।
    হে প্রভূ যতদিন
    শূণ্যতার গর্ভে না হই বিলীন
    সদাই মনে লভি যেন উপচিকীর্ষা।
    সব অহং যেন মোদের মাটিতে লুটায়
    নেক আমল বিনা যেথা আর সবি হারায়।

    1 Share
    12
    7 Comments
Skip to toolbar