-
প্রিয়নবী (সাঃ)
আঁধার এর গাঢ় কুয়াশায়
এ ধরা ছিল যখন ভাসমান;
বিশ্বের বুকে আলোর ফোয়ারায়
শান্তির ধারা রখতে বহমান,
মক্কার গৃহকোণে ধুসর সাহারায়
আলোর দুত হয়ে এলেন দুনিয়ায়,
আমাদের প্রিয় নবী (সাঃ)।
আকাশ, বাতাস, শশী, রবি,
আজিকে আনন্দে মাতোয়ারা সবি!
আদিঅন্তের সীমানা জুড়ে,
কী ঐশ্বরিক শাশ্বত নুরে,
ধূলি ধূসরিত বিশ্বজাহান
হয়েছিল দেদীপ্যমান,
আঁধারকে করে ম্লান।
বিশ্বজাহানের সকল সৃষ্টি,
দিয়েছে তোমায় সালামের বৃষ্টি,
রহমাতুল্লাআহিল রাব্বুল আলামীন,
তাঁর নুরের আলোকিত দ্বীন,
ছড়িয়ে দিতে বিশ্বব্যপী
সব আঁধারের করে অবলুপী
পাঠিয়েছেন তাঁর রহমতনির্ঝরে
মোদের প্রাণের নবীরে।
সারেজাহানের শ্রেষ্ঠ গৌরব,
মা অমিনার কোলের সৌরভ।
মানবজাতির মুক্তির দিশারী,
আমাদের প্রিয় মুহাহাম্মদ (সাঃ)
জেগে উঠল সব অচৈতন্যকারী,
রন্ধ্রিত আাঁধার করে নির্মূল,
ফুটল এবার আলোর ফুল।
সব নৈরাজ্যের করে অবসান,
উড়ল এবার আলোর নিশান।
তোমার নামে দরূদ পড়ে,
দুনয়নে অশ্রুঢল ঝরে।
সতত, বিশ্বাস, সব সুগুনের নির্ঝর,
তোমায় রেখেছে চির ভাস্বর।
জালিমের আঘাতে হয়েও জর্জরিত,
কাউকে করনি অভিশাপে শাণিত।
আমৃত্য ইসলামের জ্যোতি,
ছড়িয়ে দিতে গেয়েছ সত্যের প্রশস্থি।
সাত আসমান করে ভ্রমণ
আল্লাহর আরশে আজীম করেছ গ্রহন
বিদায়হজ্জ্বে তোমার দীপ্ত ভাষণ
আলোকিত আদর্শ জীবন দর্পণ
বিশ্বব্যাপী আলোকিত তুমি শ্রেষ্ঠ নেতা
তুমি ছিলে চিরবিশ্বাসী, নির্ভিকচেতা ।
হে রহিম রহমান
মোদের প্রাণেতে
প্রিয় নবীজীর আদর্শ থাকে যেন চির বহমান
সত্যের আলোয় শুদ্ধ থাকে যেন সদা এ প্রাণ।19 Comments -
Friends
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
ফারহাত আহমেদ
@farhat-ahmed
Himel Paul
@himel1881
S.M ROBEL
@smrobel
মেহেদি হাসান রাশিক
@mehedi-hasan-rashik
SHABBIR AHAMED
@shabbir
রক্তিম জয়
@racktimjoy
Ishrat Jahan
@ishratjahan


আজকের দিনের শ্রেষ্ঠ উপহার….