-
আলোছায়ার বৃত্তে
কখনও আকাশের ঘন নীলে,
শুভ্র মেঘের ভাঁজে,
রৌদ্রকণায় মুক্তো ঝরে।
কখনও ধুম্র মেঘের জালে,
নিদাঘ দুপুরের বাষ্প ঝরে।
কখনও ধুসর মেঘের কোলে
পুঞ্জীভূত অশ্রুবিন্দু
বৃষ্টি হয়ে ঝরে।
জমাটবাঁধা আঁধারসিন্ধু
গলে গলে ঝরে।
মেঘ বৃষ্টি আলোর রেশে,
এমনি করে যাচ্ছি ভেসে।
হাসি কান্নার জলতরঙ্গে,
নিভৃত অভ্রটুকু নিয়ে যাই সঙ্গে।
এখনও খুঁজি শূন্যতার অতলান্তে
হারিয়ে যাওয়া রিনিঝিনি ছন্দে
কিছু সোনামাখা প্রহর,
কিছু পুষ্পিত সৌরভের লহর,
এক বৃহস্পতি থেকে যাই অন্য বৃহস্পতি।
পৃথিবীর আবর্তিত গতি,
প্রতি অনুপলে করে হৃদয় স্পন্দিত,
আবার একটি সোনালী সকালের অপেক্ষায়,
শিশির ভেজা শিউলীকলির সুবাসের তৃষায়।
বিশাল সমূদ্রের সফেদ নীরে,
অন্তহীন তরঙ্গের ভিড়ে
হারিয়ে যাওয়ার অনুভবের তীরে।
এমনি করে একদিন,
সব আলো হয়ে যাবে ক্ষীণ
নৈ:শব্দতার আঁধারকুঠুরীতে
সব যাতনা হয়ে যাবে লীন।
সেদিন মোর প্রস্থান বালুচরে’
কিছু অভ্রমালা রেখে যাব তোমাদের তরে
আলো আাঁধারের ছায়াবৃত্তে
যখন থাকবোনা এ মায়াভরা পৃথিবীতে
সেদিন কোন এক ক্লান্ত তিথিতে
দেখে নিও মোর হিয়ার রক্তক্ষরণ
আর পড়ে নিও নির্বাসিত বিহগের
প্রোথিত হতাশার কথন
যেই শব্দগুলো তুষার হয়ে কত প্রহর
ছড়িয়েছে নিভৃতে বেদনার লহর
সহস্র তরঙ্গমালার ভিড়ে
হারিয়ে গেছে নি:শব্দ কান্নার নীরে।
14 Comments-
-
এত সুরভিত শব্দ ও হৃদয় স্পন্দিত ধ্বনি কবিতার সমান্তরালে, মিশে যায় স্নিগ্ধ প্রতিবেশের আরও ছন্দিত নিখিলে… যে মায়াময় পৃথিবী একজন সাধারণ মানুষকেও কবি ক’রে তোলে, নিজেকে খুঁজতে শেখায়, অপরূপ সেই প্রতিবেশ থেকেও কোনো একদিন তাকে অন্তর্হিত হতে হয়… কবিতার অসহনীয় সুন্দর উদ্বেলিত স্বগতোক্তিগুলোর সাথে একীভূত হতে পেরে দারুন অনুভূতির সঞ্চার হয়ে চলেছে মনে… প্রীতিমুগ্ধতা ও ফুলেল শুভেচ্ছা শ্রদ্ধেয় কবি …
-
-
-
-
অপুর্ব লেখনী।সত্যিই আপনার লেখাগুলো খুব ভাল লাগে।যদিও সময় স্বল্পতার জন্য সব লিখা পড়তে পারিনা।শুভ কামনা রইল।
-
-
Friends
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
ফারহাত আহমেদ
@farhat-ahmed
Himel Paul
@himel1881
S.M ROBEL
@smrobel
মেহেদি হাসান রাশিক
@mehedi-hasan-rashik
SHABBIR AHAMED
@shabbir
রক্তিম জয়
@racktimjoy
Ishrat Jahan
@ishratjahan



খুব ভালো লাগলো।