-
শিরোনামঃ চার দেওয়ালের জীবন
কলমেঃ নূরজাহান তানিয়াএতো বেলায়ও ঘুম ভাঙেনি!
জমিদারের বেটি,
কখন করবে রাঁধাবাড়া
কখন কাটাকুটি!ঝাড়ু দেওয়া বাসন মাজ
সব এখনও বাকি,
পরে পরে ঘুমোচ্ছে সে
কাজে দিয়ে ফাঁকি।বাপ-মা কিছু শিক্ষা দেয়নি
করতে পারেনি মানুষ,
পরের বাড়ি এসেও দেখো
দায়িত্ব জ্ঞানে বেহুশ!চেচামেচি শুনে আমি
শয্যা ছেড়ে নামি,
টলতে টলতে পায়ে পায়ে
বারান্দায় এসে থামি।শাশুড়িকে ডেকে বললাম, মাগো
শরীর যে বড়ো মন্দ,
ঝাঁঝ মাখিয়ে বললো সে যে
খাওয়া কি তবে বন্ধ?বুঝতে হবে বউ হয়ে তুমি
এসেছ পরের বাড়ি,
ন্যাকা কান্না ছেড়ে এবার
চাপাও রান্নার হাঁড়ি।বড়জা এসে বললো কেশে
হয়নি এখনও নাস্তা!
জলদি করো আগে আমায়
বানিয়ে দাও পাস্তা।ছেলেকে নিয়ে স্কুলে যাবো
হয়ে গেল বুঝি দেরি!
তোমার মতো অকর্মা নিয়ে
কি যে আমি করি!আসুক আমার দেবর আমার
নালিশ জানাবো তায়,
স্বভাবে নবাবী বউ যে তাহার
খায় আর ঘুমায়!পাস্তার সঙ্গে চা করেছি
কাঁপা কাঁপা হাতে,
বুঝতেই পারিনি চিনির বদলে
লবণ দিয়েছি তাতে!খেয়ে ননাস ওয়াক থু করে
ছুড়ে মারলো মুখে,
মাগো একবার দেখে যাও এসে
রয়েছি কতটা সুখে!বলেছিলে তুমি রানী হবি তুই
কাদিস কেন মিছে,
রানীর আগে ছোট্ট একটি
শব্দের যোগ আছে!স্বামী আসার পরে আবার
বাঁধলো তুলকালাম,
একের পর এক অভিযোগে
অভিযুক্ত হলাম!গাঁয়ের মেয়ে তুমি বউ হয়েছ
শহুরে বড়ো ঘরে,
দস্যিপনা চলবেনা এখানে
দিলাম সাবধান করে!না পারো যদি করতে সেবা
মা, ভাই, ভাবি বোনের,
তবে আমার ছেড়ে দাও আশা
রাস্তা মাপো নিজের।ভাতিজা আমার আদরের অতি
রাখবে মাথায় তুলে,
মা-বোন, ভাবি বড়ো সম্মানী
তর্ক করোনা ভুলে!মাথা চক্কর দিলো আমার
চোখে দেখি অন্ধকার,
কি হয়েছে তাহার পরে
মনে নেই কিছু আর!মা-বাবা আমায় নিতে চাইলো
কিছু দিনের জন্য,
জবাবে যা বললো ভাসুর
শুনেই তারা ধন্য!কে বলেছে আমার উপর
হচ্ছে অবিচার?
একটু আধটু শাসন করবে
নাই কি অধিকার!এমনি করেই চলছে জীবন
চার দেওয়ালের মাঝে,
চোখের জলে বুক ভেসে যায়
সকাল দুপুর সাঁঝে।4 Comments
Friends
UTTAM KUMAR BISWAS
@uttamk
স্মৃতি রানী রত্না
@srratna1990
মোঃ বায়েজীদ
@bayejid
Md Nurnabi Sarker
@nurnabi
Rehana Akter
@rehanaakter
শাহারিয়ার রাব্বি
@rabbi
Mostafizur Rahman
@smrahman
Mariam Bushra
@mariam-bushra
KOFIL UDDIN
@kofil-uddin




কত শত মেয়ের জীবনের গল্প যে এটা!