-
জলে ডোবা চাঁদ
১
গোধূলি ম্লান হয়ে আসছে
ইঁদুরেরা গর্তে লুকালো
সব পাখি, সরীসৃপ
বাড়িতে বাড়িতে বিজলি বাতি
চাঁদ আজ আকাশ জুড়ে
ছাদের ব্যালকনিতে নয়নতারা
তোমার মন আজ বিষন্ন
চায়ে ডুবিয়ে নোনতা বিস্কুট
খাঁচার পাখিরা কিচির-মিচির ডাকছে
চাঁদ ডুবে গেলো
জলে ডোবা চাঁদ
রাতের দ্বিপ্রহর শুরু হলো
গ্রান্ডফাদার ক্লকে ঘন্টা বাজছে২
চাঁদ ডুবে গেলো
কুয়োর জলে ডোবা চাঁদ
কত দিন নদীতে যাই না
পাহাড়ে সমুদ্রে
একটা প্রস্তরখণ্ড ভেসে যাচ্ছে বাতাসে
বাতাস এখানে ভারি
শিউলির কমলা ঠোঁট
ঝরে পড়ছে চাতালের ওপারে
চাঁদ আজ ডুবে গেলো
তুমি ছুঁতে পারলে না আজকের চাঁদ3 Comments
Friends
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
অভিমানী মন
@ovimanimon
চাঁদ সদাগর
@chand_sodagor
চাঁদ সদাগর
@chand_sodagor
চাঁদ সদাগর
@chand_sodagor



“জলে ডোবা চাঁদ” যেন এক বিষণ্ণতা ভর করছে কবির কবিতায়। প্রীতি ও শুভেচ্ছা কবি সুন্দর কবিতাটির জন্যে।