Profile Photo

Md. Nur Alam (এইচ. এম নুর আলম)Offline

  • nuralam
  • ভাবনা

    একলা খোকা ভাবে-
    ঐ যে আকাশ এইযে বাতাশ
    জন্ম তাদের কবে?

    এইযে তারা নীল গগনে
    মৌমাছিরা আপন মনে
    গাইছে কাহার গান?
    নদীর মাঝে মাছের খেলা
    নীল আকাশে মেঘের ভেলা
    কে সে নামায় বান?

    চাঁদ-সূরুয আর গ্রহ-তারা
    আকাশ-জমীন-র্ঝণাধারা
    বয়স তাদের কত?
    শীতরে দিনে ঠান্ডাধারা
    বসন্ততে ফুলের ভারা
    কেন ঝরে অবিরত?

    গাছে গাছে ফুল-ফলেরা
    প্রজাপতি আর ভোমড়া
    দেখতে মোহন কেন?
    বয়স খোকার কতই হবে?
    নয়-দশ তার পড়ল সবে
    ভাবিয়ে তুলছে যেন।

    6
    3 Comments
Skip to toolbar