Profile Photo

Md. Nur Alam (এইচ. এম নুর আলম)Offline

  • nuralam
  • সমবায়
    এইচ. এম নুর আলম

    আয় ভাই- আয় বোন একসাথে মিলে গড়ি
    এক ঐক্যের সমবায়,
    দারিদ্র ঘুচাতে গড়ো সংঘ মানুষের মাঝে
    করতে নিজ সঞ্চয়।

    আয়রে তরুণ আয়রে যুবা আয় একসাথে
    আয় ছুটে আয়,
    সমাজের ঐক্য বাড়াতে হই সঞ্চয়ী ভাই
    আয়রে আয়।

    গড়তে নিশ্চিত আগামী জীবন ও পরিবার
    বাড়াও তোমার আয়,
    হোক কল্যাণ, দূর হোক অশুভ- অকল্যাণ
    দূর হোক সব ভয়।

    আজকের ভাই এক টাকা আগামী দিনের
    বাড়তি সঞ্চয়,
    তোমারে করিবে সচ্ছল, বাড়বে বল তব
    সাহস যোগায়।

    প্রতিদিন তুমি করো ভাই একটু একটু
    করে কিছু সঞ্চয়,
    বিপদের দিনে আঁধারের রাত্রিতে তুমি
    পাবে ভরসা-অভয়।

    তব পরিবার রাখতে সুখী ও সচল ভাই
    করো সঞ্চয়, সঞ্চয়-
    নাহি বিকল্প এর, নাহি পন্থা আর, নাহি
    ভাই অন্য উপায়।

    আজ ক’টি ক্ষুদ্র শেয়ার, ক্ষুদ্র উদ্যোগ
    আগামীর বড় জয়,
    করতে বড় কিছু বাড়াবে বল ও সাহস
    নিশ্চয় তোমায়।

    ক্ষুদ্র প্রত্যাশা, ছোট্ট বাসনা তব আজ
    কাল সেটি ভাই,
    দেখাবে বড় পথ গড়তে আগামী দিন
    হিম্মত ও প্রত্যয়।

    ঘুচবে ঋণের বোঝা বাড়বে সমাজে সম্মান-
    দরাজ হৃদয়,
    সকলের উপকারে রাখিবে অবদান কাটিবে
    নিরাশার ভয়।
    হইবে নিশ্চয় জয়, সমবায়, সমবায়।।
    ০৬/০৩/২০২০

    11
    7 Comments
Skip to toolbar