Profile Photo

Md. Nur Alam (এইচ. এম নুর আলম)Offline

  • nuralam
  • ফানুস

    ফানুস তুমি নাটাই ছাড়া ঘুড়ি-
    জানিনা কো কোনসে গাঁয়ে
    কোথায় তোমার বাড়ি?

    ফানুস তুমি কোথায় ছুটছো চলে-
    পারিনা কো ধরতে তোমায়
    আকাশ-প্রদীপ জ্বেলে।

    ফানুস তুমি ছুটছো কার আশায়-
    জানিনা গো কোনসে দূরে
    কোন সে মেঠো গাঁয়?

    ফানুস তুমি মেঘ-বালিকার দেশে
    জানিনা গো থামবে কোথায়
    চলবে নাকি ভেসে?

    ফানুস তুমি যতোই উড়ো শেষে
    নামতে হবে ভূতল মাঝে
    নিথর তনুর বেশে।

    13
    9 Comments
Skip to toolbar