-
আলোকের বাণী
কে আনিলে এই গৃহে আলোকের বাণী-
প্রাণে প্রাণে সেই সুর, বাজে সদা সুমধুর
বিয়াকুল হয় মন- নাচে যে ধমনী।আমি তো সে সুর টানে, ছুটে যাই তার পানে
শুনি শুধু অনুখন- সে মধুর বাণী।এ ধরাতে যত জ্ঞান, কোরানই মূলপ্রাণ
ছন্দে ছন্দে বর্ণান- খোদার ঐ বাণী।যেথায় যেখানে যাই, কর্ণে শুনিতে পাই
মধু ভরে নেই ঘ্রাণ- উজলা খমনি।
মন করে আনচান, কি মধুর আহ্বান!
ধন জীন-ইনসান- ধন্য ধরণী।কোরানের কথামালা, প্রাণে মিটে শত জ্বালা
আলোকিত করে মন- কাটে যে অশনি।মহাবাণী- এরই দাম, হয়না কারো সমান
মুক্তা-জওহর-পান্না- সোনার খনি।এ পথ আলোতে ভরা, নেই দুখ, নেই জরা
চিত ভরে সদাময়- জ্ঞানের দামিনী।এ পথে আসে জন, পুলকিত সে জীবন
সাফ হয় কায়মন- হয় যে লাবনী।কোরানের পথে এলে, শান্তি-মুক্তি মিলে
আনন্দ সীমাহীন- সুখ নিশিদিনি।আমি অধম এ বণি, বর্ণনা নাহি জানি—–
নাহি পারি প্রকাশিতে, ক্ষমা করো মহাগণি।7 Comments
Friends
আজহারুল ইসলাম তালহা
@ajharul
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas
মোহাম্মদ নোমান
@nomankhalovi
এনামুল পারভেজ এনাম
@anamulpervasanam
Nahar moyna
@moyna
প্রাপ্তি রোজারিও
@praptirozario
কোহিনুর বেগম
@kohinoorbegum
Jannatun Nur
@jannatun-nur
মোহাম্মদ জুবায়ের আহমদ
@jubayer0808


চমৎকার।