-
প্রতিচ্ছবি
————————————————————
মন কেমন আছে যদি জানতে চাও তাকাও মুখের পানে,
মুখতো তব মনের ছবি সুখ-দুঃখ বিষাদ-কান্না আনে।শরীর কেমন আছে যদি জানতে চাও তাকাও মুখের দিকে
মুখতো তব প্রতিচ্ছবি হেথা হাসি কান্না দেয় যে নিখুঁৎ এঁকে।আঁখি কেমন আছে যদি দেখতে চাও তাকাও পলক ফেলে
নেত্র তোমার বলবে কথা সেতো সদা সত্য কথাই বলে।নিদ্রা কেমন হয়েছে যদি জানতে চাও তাকাও বদন পানে
শান্তি নাকি নিদ্রাভঙ্গ স্বপ্ন কেমন ভাসে বলবে তাহার মানে।রোগ আছে কি সুস্থ নাকি বলবে বদন সবটি বলবে খুলে
রাতটা কি খুব কান্না ছিল নাকি মধুর- নাকি আঁখির জলে।পাপ করেছো নাকি পূণ্য নাকি ছলে দিয়েছো কাজে ফাঁকি
প্রশ্ন করো দেহ-মনে, দুইটি চোখে- জবাব দিবে আঁখি।তনু-মনে যেথায় ব্যাথা জ্বলছে হৃদয় কারো পাবার আশে
দিবে জবাব ভগ্ন-হৃদয়, বিবেক তব কেজন তোমার পাশে?বিবেক তব ধর্ম-গুরু সকল কাজের কোনটি মন্দ- ভালো
কোনটি আঁধার রাতের বাতি সূর্যসম ন্যায়ের পথে আলো।ক্রোধটা তব কত হিংস্র, দ্বেষটা কত শত্রু তোমায় করে
জানতে তুমি পাবে এথা যদি তাকাও শোধের চশমা পড়ে।চোখের অসুখ চোখের মাঝে মনের অসুখ সারা শরীর জুড়ে
পড়ে সবার প্রতিচ্ছবি ভেসে এঁকে বলে আঁখি-শরীর ঘুরে।কিছু অসুখ যায়না দেখা দারুণ প্রভাব কিন্তু মনটা পুড়ে
বদন জুড়ে তাহার ছবি আয়না হয়ে সদাই ঘুরে ফেরে।আঁখি-বদন আয়নাসম প্রতিচ্ছবি হয়ে বলে সকল কথা
দুঃখ-যাতন, সকল কথন এথায় হেরি যত কষ্ট- ব্যাথা।
{০৩/০৭/২০}13 Comments-
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 31 August 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
Friends
আজহারুল ইসলাম তালহা
@ajharul
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas
মোহাম্মদ নোমান
@nomankhalovi
Jannatun Nur
@jannatun-nur
কোহিনুর বেগম
@kohinoorbegum
প্রাপ্তি রোজারিও
@praptirozario
Nahar moyna
@moyna
এনামুল পারভেজ এনাম
@anamulpervasanam
মো. রউফুল আলম
@rouful



good