-
টোকাইয়ের স্বপ্ন
পেটের ক্ষুধায় কাগজ টোকায় সারাটি দিন কাটে
সেই ছেলেটি দিবারাত্র থাকে রাস্তাঘাটে।কখনো থাকে ফুটপাতে দুখী সেই সে ছেলে
বড়ো হবার স্বপ্ন দেখে দুটি আঁখি মেলে।নাইকো বাবা নাইকো মাতা নাইকো আপনজন
কার উপরে ভরসা রেখে বাঁধবে মনে পণ?কুকুর হাঁকে শেয়াল ডাকে ঘুমোয় তারি মাঝ
পেটের তরে চেয়ে থাকে ভেঙে মনের লাজ।অন্য সকল ছেলের মতো সেও স্বপ্ন দেখে
ভাঙা মনে বাঁধে আশা খুশি গায়ে মেখে।পাঠশালাতে যাবে সে যে পড়বে আপন পাঠ
ভবিষ্যতের আশা নিয়ে পড়ে থাকে মাঠ।11 Comments
Friends
আজহারুল ইসলাম তালহা
@ajharul
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas
মোহাম্মদ নোমান
@nomankhalovi
Jannatun Nur
@jannatun-nur
কোহিনুর বেগম
@kohinoorbegum
প্রাপ্তি রোজারিও
@praptirozario
Nahar moyna
@moyna
এনামুল পারভেজ এনাম
@anamulpervasanam
মো. রউফুল আলম
@rouful



সুন্দর। অভিনন্দন।