-
হৃদয়
ও হৃদয় তুমি কী?
সর্বনাশা কাল বোশেখি
নাকি প্রেমাসক্ত সাকী?নাকি মরু নির্ঝর ঝর
ঝিরঝির হাওয়া
নাকি চাতক পাখির মত
উদাস চাহনি চাওয়া।ও হৃদয় কী তুমি?
থাকো নাকি সুপ্ত-চেতন
প্রণয় বাসে ঘুমি?নাকি পাষাণ মানব মাঝে
জাগে তব হিং¯্রতা
নাকি পাথর মরমে তুমি
অভিমানী কাতরতা?কী তুমি ও হৃদয়?
মর্ম মাঝে ঝড়-তুফানে
দুঃখ-কষ্ট-যাতনা ভয়?ভেঙে নাকি গিরি: নি:¯্রাব
তছনছ করে যাও
উপাড়ি ফেলি মরু-কান্তর
সম্মুখে যা পাও?তুমি কী ও হৃদয়?
শাজাহানের তাজমহল শ্বেত
মমতাজ হৃদে প্রণয়?নাকি ফরহাদ-শিরির আঁখিতে
উদ্-বেল ভালবাসা?
কায়েস-লাইলির অমর প্রেম
নাকি অভিসারে আসা?ও হৃদয়- আয়নায় যবে
দোলে প্রেম-হিল্লোল,
মনের কুসুম পাপড়ি মেলি
দেয়সে ত্রিদিক দোল।যে সীমার তারও বুকে
হৃদয় নামের প্রাণটায়,
ভালবাসার পাখি বন্দী
নিঝ্ঝুম নিরালায়।নবান্নের পর চাষির খুশি
হৃদয়-জানালায়,
আনন্দ জোয়ার ঢেউ তুলে
দিলখুশ চেহারায়।ও হৃদয় কভু কষ্টের বা
আনন্দ- বেদনার,
কভু মনের যাতনা-দগ্ধ
উত্তল পারাবার।
[১৭/০৬/২০২০]14 Comments-
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 07 September 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
-
-
Friends
আজহারুল ইসলাম তালহা
@ajharul
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas
মোহাম্মদ নোমান
@nomankhalovi
Jannatun Nur
@jannatun-nur
কোহিনুর বেগম
@kohinoorbegum
প্রাপ্তি রোজারিও
@praptirozario
Nahar moyna
@moyna
এনামুল পারভেজ এনাম
@anamulpervasanam
মো. রউফুল আলম
@rouful


সুন্দর। শুভকামনা।