Profile Photo

Md. Nur Alam (এইচ. এম নুর আলম)Offline

  • nuralam
  • ক্ষমা করো-প্রকৃতি

    হে প্রকৃতি-নশ্বর, ক্ষমা করো আমাদের।
    মানবের তপ্ত শ্বাসে অনাদৃতা তুমি,
    পীড়নের নিপীড়ন জালে বন্দী তুমি
    রুক্ষ-বিধ্বংসী তাই তুমি আচারের-
    হে প্রকৃতি-সুন্দর, ক্ষমা করো আমাদের।

    বন থেকে বন উজাড় হচ্ছে তৃণলতা এথা
    মানব-সভ্যতার অনলে পুড়ছে সজীবতা
    তাই তুমি কাঁদছো একা গগন-শ্রাবনের-
    হে প্রকৃতি-স্রষ্টার, ক্ষমা করো আমাদের।

    গাঁয়ে গাঁয়ে লাগিছে অভিশাপ নগরের
    চলছে মহড়া- প্রকৃতি-সুন্দন নিধনের
    চাহিয়া রহিছি শুধু নির্জীব সম অধমের-
    হে অনাদৃতা-প্রকৃতি, ক্ষমা করো আমাদের।

    আজ দিনদিন দস্যুমনা মনের ছোবলে
    সাবাড় হয়ে যাচ্ছে প্রকৃতি, ঝড়ের কবলে
    প্রযুক্তির উদ্ভাবিত আগ্নেয়াস্ত্র, কামানের-
    হে প্রকৃতি-নন্দন, ক্ষমা করো আমাদের।

    গড়িতে লোকালয় নি:শেষিত বন-জঙ্গল
    সংকট দেখা দিচ্ছে নির্মল বায়ু,বিশুদ্ধ জল
    ভরছে বিষাক্ত গ্যাসে বিসুধা মোদের-
    হে প্রকৃতি-রুক্ষ, ক্ষমা করো আমাদের।

    বৃক্ষ-লতার অনিষ্ট, বেপরোয়া নিধনে
    বইছে মরুঝড়, খরা- প্রকৃতি-কাননে
    তপ্ত সাহারা ধরা, নির্ঝর-খরা শাসনের-
    হে প্রকৃতি-রুদ্র, ক্ষমা করো আমাদের।

    নগর-গ্রামে গড়ে উঠছে কল-কারখানা
    তার শপ্ত-শ্বাসে সবুজ প্রকৃতি মরা-দানা
    হিংস্র-হাতে বুকে ছুরি বাঁধে সবুজের-
    হে বৃক্ষ-সুন্দর, ক্ষমা করো আমাদের।

    আজ যেখানে পাইযে দেখিতে সবুজ সমাহার
    কাল সেখানে ধূ-ধূ প্রান্তর, মরু-খরা হাহাকার
    অতিবৃষ্টি-অনাবৃষ্টি, নিধন- উদ্ভিদ-প্রাণের-
    হে প্রকৃতি-নন্দন, ক্ষমা করো আমাদের।

    আজ চলছে প্রযুক্তি-প্রতিযোগিতা হৃদয়হীন
    ধ্বংস হচ্ছে বোমায় লোকালয়, নগর লীন
    অসম প্রতিযোগিতার ফলে অবনতি মানুষের-
    হে প্রকৃতি-সুন্দর, ক্ষমা করো আমাদের।

    9
    5 Comments
Skip to toolbar