-
ভাবনা জাগে,
(ছড়া)ডুবলো যখন দিনের বেলা
আঁধার এলো তেড়ে,
ভাবনা জাগে ফিরে দেখা
না হয় যদি ভোরে।থাকলো জমা কিছু আশা
ঋণের বোঝা ঘাড়ে,
না হোক পূরণ আশা সকল
মহাজন যে দ্বারে!ভব লীলা সাঙ্গ তখন
প্রাণ পাখিটা দুরে,
নিথর দেহ ছয় দেয়ালে
দেখবে না কেউ তারে।কর্ম সকল বলবে কথা
এপার জগত জুড়ে;
আর হবেনা আসা হেথায়
ঋণ শুধিবার তরে।মাফ করিও জগত বাসি
আশীষ দিও মোরে,
ওপার বেলায় হাসি মুখে
হোক দেখাটা ফিরে।মোঃ নুরনবী সরকার
21 August 2023
11:21 PM2 Comments
Friends
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Md. Habibur Rahman
@habib
ফারহাত আহমেদ
@farhat-ahmed
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
চিত্রভানু
@chitrabhanu
Kazi Adam
@kaziadam
নদী
@nodie


তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 23 August 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!