Profile Photo

Md Nurnabi SarkerOffline

  • Nurnabi
  • Profile picture of Md Nurnabi Sarker

    Md Nurnabi Sarker

    2 years, 9 months ago

    সুখ নিলো ছুটি,

    সহস্র তারার রাতে জোনাকির মেলা,
    কিছু হাসি কিছু গান মনে দেয় দোলা।
    তারা গুনি আজি আমি গান গেয়ে যাই,
    পৃথিবী তেমন আছে প্রিয় মুখ নাই।
    কিছু কথা কানে ভাসে কিছু ছবি চোখে,
    আমারে কাঁদিয়ে যায় স্মৃতি থেকে থেকে।
    বুনোহাঁস ডেকে ওঠে ছোট নদী জলে,
    সাঁতার খেলার কথা মন নাহি ভোলে।

    এক পায়ে দুই পায়ে ধরেছি ফড়িং,
    সুখের হাসিতে মোরা নাচি ধিন ধিন।
    আম জাম লিচু কলা ভাগাভাগি করি,
    নিবিড় বাঁধনে মন সুখে ভরি ভরি।
    ভাবিনি এমন হবে দুদিকে দুজন;
    অমর মধুর স্মৃতি করিয়া সৃজন।
    বাঁশি খানি ধূলিমাখা ওঠেনা সে সুর,
    নির্ঘূম রজনী মাঝে মন ব‍্যথাতুর।

    ভুলেছ কি ফেলে আসা সময়ের কথা?
    পারিনি কখনো আমি মনে সব গাঁথা।
    তরী ভরা লোক আসে ওপারের থেকে;
    নয়ন ঝরিয়ে জল আজো চেয়ে থাকে।
    কতো শত প্রিয়জন জুটি বেঁধে যায়,
    শরতের কাশ ফুল হেসে ডাক দেয়।
    ধূসর চাহুনি মোর, বাঁধিনি যে জুটি,
    সুদূরের চিল সম সুখ নিলো ছুটি।

    মোঃ নুরনবী সরকার
    16 December 2023
    17:05 PM

    4
    2 Comments
Skip to toolbar