-
আদরের বোকা ভাই
কীরে আমাকে তো তুই ভুলেই গেছিস খোঁজই নিস না। সরি রে আমি বিদেশ যাওয়া নিয়ে অনেক টেনশনে আছি এইজন্যে কারো সাথে কথা বলছি না । অতো টেনশন করিস না ভাগ্যে থাকলে যেতে পারবি নাহলে নাই।
বাজে কথা বলিস না বান্দর বিদেশ যেতে না পারলে আমার কোটি কোটি স্বপ্ন মারা যাবে। ওই আমি বান্দর না বান্দরি জেন্ডারে উল্টাপাল্টা করিস কেন? ও হ্যাঁ তাই তো সরি সরি । হা হা হা। আচ্ছা বাদ দে এখন কি করছিস তাই বল। এইতো বড় ভাইয়ার সাথে
গল্প করছি । কি গল্প আমাকে বল আমিও শুনবো । গল্প ফিলসপি টাইপ ভাইয়া বলছে প্রতিটি শিশু যদি নিষ্পাপভাবে জন্মগ্রহণ করে আল্লাহ নিজেই বলেছেন তাহলে জন্মঅন্ধ, জন্মবোবা, জন্মলুলা হয়ে কেন কিছু মানুষ আসে পৃথিবীতে?
তারা কেন জন্ম থেকেই শাস্তি পায় এবং কোন অপরাধ না করেও সারাজীবন শাস্তি পায়? ও আচ্ছা বেশ সিরিয়াস টপিক। তোর ভাইয়া তো দেখি জিনিয়াস । ক্যাবলা না তোর মত । আমি ক্যাবলা তাই না ? হুম। আচ্ছা তুইও তো সেই
ব্রিলিঅ্যান্ট মাইয়া মানুষ তুই দে দেখি ওই প্রশ্নগুলোর উত্তর কেমন পারিস । থাম ভাই এত পাম দিস না ফুলে বেলুন হয়ে যাব। শোন প্রশ্নটা দারুণ আর বেশ জটিল এর কোন উত্তর তো আমার মাথায় আসছে না । কিন্তু হতে পারে আল্লাহ
মানুষকে পরীক্ষা করার জন্য এরকম কিছু মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন । আল্লাহ হয়ত দেখতে চাইছেন প্রতিবন্ধী মানুষেরা অনেক কষ্টে জীবনযাপন করেও আল্লাহর উপর বিশ্বাস রাখে কিনা। আবার এটাও হতে পারে যে আল্লাহ পরীক্ষা
করতে চাইছেন যে আমরা সুস্থ মানুষেরা প্রতিবন্ধীদের প্রতি কেমন আচরণ করি এবং আমরা আমাদের শারীরিক সুস্থতার গুরুত্ব যাতে বুঝতে পারি আর আল্লাহর ক্ষমতা সম্পর্কে অবহিত হতে পারি । আচ্ছা সেটা না হয় বুঝলাম কিন্তু আল্লাহ
যদি পৃথিবীতেই মানুষকে শাস্তি দিতে পারেন তাহলে জান্নাত জাহান্নাম কেন তৈরি করেছেন? জান্নাত জাহান্নাম কি শুধু সুস্থ মানুষদের জন্যে প্রতিবন্ধীদের জন্য নয়? আরে না না জান্নাত জাহান্নাম সবার জন্যই কিন্তু আল্লাহ যাদেরকে পৃথিবীতে
কষ্টে রেখেছেন পরকালে তাদের জন্য পুরস্কার রেখেছেন মানে যারা প্রতিবন্ধী তারা অনেক সহজে জান্নাতে যেতে পারবে। আর আমরা যারা পৃথিবীতে সুস্থ জীবনযাপন করছি আমাদের পাপ পুণ্যের হিসাব হবে পরকালে ১০০/১০০ ।
আবার পাগলদের তো পাপ পুণ্যের হিসাব ই হয় না পরকালে। আবার তুই একটা বিষয় দেখ যদি আমি বোবা হয়ে জন্ম নিতাম তাহলে আমি কথা বলতে পারতাম না কিছু শুনতে পেতাম না আমার কত কষ্ট হত। আবার অন্যদিকে আমি মুখ দিয়ে
কোন খারাপ কথা বলতে পারতাম না , গিবত করতে পারতাম না , মিথ্যা বলতে পারতাম না কত বড় পাপের হাত থেকে বেঁচে যেতাম। তুই এতটুকু পিচ্চি মেয়ে ভালোই তো জ্ঞান দিলি রে নুসরাত। জ্ঞান নারে জাস্ট নিজের ধারণা থেকে
বললাম কথাগুলোর সব সঠিক নাও হতে পারে তবে তুই একটা ভালো জিনিস মাথায় এনে দিলি এর সঠিক উত্তর আমি খুঁজে বের করার চেষ্টা করব । তুইও নিজের মাথা খাটিয়ে বিষয়টা ভেবে দেখিস বুঝতে পারবি আবীর যদিও তোর
মাথা ভরা গোবর হা হা হা। কি বললি তুই আমি কিন্তু তোর থেকে বয়সে বড় সম্মান দিয়ে কথা বলবি …………ঝগড়া চলবে…………।
(সমাপ্ত)9 Comments-
-
@abdulmojid ধন্যবাদ
-
If you set your goals ridiculously high and it's a failure, you will fail above everyone else's success.
James Cameron
Nusrat Jahan Orpi
............I love to live in a simple way.........
Friends
Anika-Rahman
@anika-rahman
আর্য
@arjo
Asif Rahman
@asifaaron62
Abul Hasan Tuhen
@abulhasantuhen
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
রাহেনা বেগম
@rahena-begum
অসীম রহমান
@ashim_rahman
তুলট সম্পাদনা
@sompadona
AdabenTatali
@adabentatali



ভাইয়ে ভাইয়ে বেচে থাক এমন সুন্দর হৃদ্যতা!