Profile Photo

উবায়দুল্লাহ আল ফারুকOffline

  • OBaidullah-AL-Faruque
  • মুখোশ 🎭
    যা মানুষকে লুকোতে সাহায্য করে।

    কেউ লুকিয়ে বেড়ায় তার পূর্বের করা পাপ, কেউ লুকিয়ে বেড়ায় কোন অভাগার অভিশাপ।

    কেউবা লুকোয় তার কালো চেহারার বিদঘুটে ওই চিত্র,
    কেউবা লুকোয় নিজে ফাঁদে পড়ে যাওয়ার ভয়ে
    কে শত্রু কে মিত্র।

    অনেকেই লুকোয় চামড়ার আড়ালে থাকা কোন হিংস্র দানব-কে,
    খেলার নেশায় যে পার্থক্য করে না, কোন জন্তু-জানোয়ার ও মানব-কে।

    কেউ লুকোয় তার ধোঁকাবাজির চিরচেনা ঐ জঞ্জাল,
    কেউ লুকোয় বিষাদের ছোঁয়ায় দুমড়ে যাওয়া মাংসহীন ঐ কঙ্কাল।

    কেউ ছুড়ে ফেলে, কেউবা মুখে তুলে,
    কেউ মুখোশহীন নিজেকে কল্পনার আকাশে ভাসায়,
    কেউ (মুখোশ) মুখে তুলে নেয় জীবনের রশি ধরে কিঞ্চিৎ বেঁচে থাকার আশায়।

    ✍️ উবায়দুল্লাহ আল ফারুক 📌
    📃 চব্বিশ/বারো/একুশ

    6
    3 Comments
Skip to toolbar