-
কোনো আয়োজন ছাড়াই এসেছিলাম রঙের দুনিয়াতে,
আধার ঘরে রাখতে মোরে, কত আয়োজন সাজে।ইসমাঈল মজুমদার
-
আম্মারে বলেছিলাম আমার রুম থেকে অপ্রয়োজনীয় সব কিছু বাহিরে ফেলে দাও।
ব্যাস, সকালে ঘুম থেকে উঠে দেখি আমি বাহিরে।😑
4 Comments -
বিকেলে অন্তিম যাওয়া সূর্যটাও মনে করিয়ে দেয়,
দুনিয়ায় এসেছি থাকার জন্য না।
পুড়ালে সময় ঠিকই বিদায় নিতে হয়।3 Comments -
-
বেদনার ঈদ
ইসমাঈল মজুমদারঈদ এলেও সবার ঘরে নামে না তো আনন্দ,
কারো আঙিনায় নেমে আসে নীরব শোকের দ্বন্দ্ব।
ক্ষণিক হাসির রঙ মুছে যায় অশ্রুর স্রোতধারায়,
প্রিয়জন হারানোর ব্যথা হৃদয় ভেঙে যায়।
কেউ বলেছিলো—“এই তো পথ, ফিরছি আপন ঘরে,”
মায়ের তরে রঙিন শাড়ি, বোনের হাসি ভরে।
স্বপ্নগুলো বুকে নিয়ে ছুটেছিলো সে প্রাণ,
অচিন পথে থেমে গেলো জীবনেরই…Read More1 Comment -
শব্দের অভাবে মানুষ কখনো নীরব হয় না,
নীরব হয় সে—শোনার মানুষ না থাকায়।
একজন মানুষ যদি পাশে থাকত,
কথার তো কোনো অভাবই হতো না।
হয়তো অগোছালো, হয়তো অর্থহীন,
তবুও জমে থাকত হাজারো কথা—অবিরাম।
শেষমেশ বুঝি, শব্দের নয়,
অভাবটা শুধু একজন মানুষের।2 Comments -
একই পৃথিবী, তবু ভিন্ন সবার যুদ্ধ—
কারো আশ্রয়ের খোঁজ, কারো ক্ষুধার বেদনা।
কেউ সাজে রঙিন স্বপ্নে বাহারি বেশে,
কেউ লড়ে শুধু একবেলা ভাতের আশায়।1 Comment -
এই শোক শক্তিতে রূপান্তরিত হোক,
প্রতি ফোঁটা অশ্রু হোক এক একটি ক্ষেপণাস্ত্র।
বুকের ভাঙা স্বর উঠুক বজ্রের মতো,
অন্যায়ের প্রাচীর ভেদ করুক সেই অস্ত্র।1 Comment -
প্রিয় হাদী ভাই,
ইসমাঈল মজুমদারপ্রিয় হাদী ভাই,
মনে রাখতে চাই বলেই বুঝি
বারবার ভুলে যাই,
এই ব্যস্ত শহরের ভিড়ে
স্মৃতিও আজ পথ হারায়।ইট-পাথরের নগরীতে
মানুষ চেনার অবকাশ নাই,
নামগুলো সব শব্দ হয়ে
কোলাহলে মিলিয়ে যায়।তবু হঠাৎ কোনো একদিন
পর্দায় ভেসে ওঠো তুমি,
আন্দোলনে, মিছিলে, স্লোগানে
চেনা এক অচেনা ভূমি।1 Comment -
ভুলে গেলে নাকি মোরে?
এইতো ছিলাম কোনো এক বসন্ত বিলাশে
তোমাদের ভিড়ে।✍️ ইসমাঈল মজুমদার
1 Comment -
জগত সংসারে চিরকাল থাকিবে না,
তবে থাকার কত আয়োজন।
যেথায় থাকিবে অনন্তকাল,
অলসতা কেবল সেখানে। -
আসিয়া করার কথা ছিলো বরণ,
তার আসন ঘটিল আমার ফেরার ক্ষণে।
যেন সময় নিজেই খেলল নিষ্ঠুর পরিহাস,
মিলনের দুয়ার খুলল বিদায়ের লগ্নে।
এমন অকালে এই আকস্মিক মিলন—
ছিল কি সত্যিই কোনো প্রয়োজন?
নাকি নিয়তির নীরব অভিসন্ধি,
দুই হৃদয়ের অসমাপ্ত প্রশ্ন রেখে যাওয়ার আয়োজন।ইসমাঈল মজুমদার
1 Comment -
এই তো সময়,
আসার ছলে,
কখন যে চলে গেলো
অনুধাবন করতে পারিনি বটে।
ইসমাঈল মজুমদার1 Comment -
পাঠকের প্রতি আহবান—
পাঠকের শূন্যতায় যদি ছন্দ মরে যায়,
তবে সে মৃত্যু কেবল কবির নয়—ভাষারও।
কলম যখন হয়রান হয়, তখন অপরাধ তার নয়,
অপরাধ আমাদের উদাসীনতার।সাহিত্য কেবল বিনোদন নয়,
এটি মানুষের অনুভূতির দলিল,
সময় ও সমাজের সাক্ষ্য।
একটি লেখা পড়ে থেমে যাওয়া মানে
একটি হৃদয়ের সঙ্গে কিছুক্ষণ হাঁটা।আপনার একটুখানি সময়,
একটি পড়া, একটি ভাবনা—…Read More2 Comments -
স্বার্থের এই রুক্ষ সভ্যতায়
মানুষের মুখে মুখে হাসি,
কিন্তু হৃদয়ে কেবল হিসাবের খাতা।এখানে ভালোবাসা কোনো অনুভূতি নয়,
বরং প্রয়োজন ফুরোলেই
নিক্ষিপ্ত এক পরিত্যক্ত শব্দ।এই দুনিয়ার প্রতিটি সম্পর্ক
মরিচিকার মতো—
দূর থেকে জল মনে হয়,
কাছে গেলে কেবল
শুষ্ক বালুর দীর্ঘশ্বাস।তবু কিছু নির্বোধ মন
অবিশ্বাসের মরুভূমিতে দাঁড়িয়ে
ভালোবাসার…Read More1 Comment -
স্মৃতি গুলোর উপর অবহেলার ধুলো জমতে জমতেই বোধহয় একদিন ভুলে যাওয়া হয়।
✍️ ইসমাঈল মজুমদার
1 Comment -
শহীদ উসমান হাদী
✍️ ইসমাঈল মজুমদারতুমি পড়োনি ক্ষমতার সিঁড়ি,
তোমার পা পড়েছিল রাজপথে।
যেখানে বুকই ব্যানার,
আর শিরদাঁড়াই ছিল ইশতেহার।তুমি জানাতে চাওনি,
এমপি হলে কী পাবে দেশ—
তুমি দেখিয়েছ,
দেশ পেলে কী পায় একজন মানুষ।তোমার নামে আজ
লাখো কণ্ঠ একসাথে কাঁদে,
রবের দরবারে
লাখো হাত একসাথে ওঠে—
এ কিসের মৃত্যু হাদী…Read More1 Comment - Load More Posts
ঢাল নেই, তলোয়ার নেই,
নেই মোর গায়ে বল।
নারায়ে তাকবীরের কর্মী আমি,
এটুকুই মোর সম্বল।
Ismail Mozumdar

Ismail Hossain Mozumdar
- ইসমাঈল হোসেন মজুমদারের সম্পূর্ণ পরিচয়
পুরো নাম: ইসমাঈল হোসেন মজুমদার
ডাক নাম: ইসমাঈল
কলম নাম: ইসমাঈল মজুমদার
জন্ম: ২০০২ সাল, বাগচতল গ্রাম, মনোহরগঞ্জ থানা, কুমিল্লা, বাংলাদেশ
জাতীয়তা: বাংলাদেশি
ধর্ম: ইসলাম
Visite Facebook Profile: Click Hear
আমার কবিতা শুনুন।
Page
Youtube Channel
শিক্ষা জীবন:
- প্রাথমিক শিক্ষা: শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন।
- পরবর্তী শিক্ষা: বিভিন্ন মাদরাসায় পড়াশোনা করেছেন এবং ২০১৪ সালে চিতাষি সুলতানিয়া ফাজিল মাদরাসায় ইবতেদায়ী চতুর্থ শ্রেণিতে ভর্তি হন।
- পরীক্ষার ফলাফল:
- PSC: ২০১৬
- JSC: ২০১৯
- দাখিল: ২০২২
- আলিম: ২০২৪
বর্তমান পড়াশোনা:
- ফাজিল: চিতোষি সুলতানিয়া ফাজিল মাদ্রাসা
- অনার্স: গাজীমুড়া কামিল মাদ্রাসা।
পারিবারিক পরিচয়:
- পিতা: মরহুম বাহারুল ইসলাম মজুমদার (২০০৪ সালে ইন্তেকাল করেন) – তিনি ছিলেন একজন ইউনিয়ন সদস্য ও স্ক্রিম ব্যবসায়ী।
- মাতা: রোকেয়া বেগম
- ভাই-বোন: তিনি আট ভাই-বোনের মধ্যে সবচেয়ে ছোট।
- মরিয়ম বেগম লাভলী
- ওমর ফারুক সোহেল মজুমদার
- জান্নাতুল ফেরদৌস
- শিউলি
- শেফালী
- মাইমুনা আক্তার বকুল
- ইউসুফ হোসেন মজুমদার
- ইসমাঈল মজুমদার
পেশাগত জীবন:
- তিনি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার এবং ফ্রিল্যান্সার।
- পাশাপাশি, সাহিত্য রচনায়ও তিনি সক্রিয়।
সাহিত্য ও লেখালেখি:
- তিনি মূলত কবিতা, ছোটগল্প ও হাস্যরসাত্মক গল্প লিখে থাকেন।
- তার লেখা কিছু জনপ্রিয় কবিতা ও ছন্দ:
- "আমারে দেখায়া লাভ নেই"
- "প্রিয়"
- "বড্ড ইচ্ছে করে"
- "কোথাও কখনো দেখা হয়নি তোমার ছবিটা"
- "বৃষ্টি বিলাস"
- দুই লাইনের প্রেমের ছন্দসমূহ
- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে তার লেখা আহ্বান
তার কবিতাগুলো প্রেম, বিরহ, বাস্তবতা ও সামাজিক অবক্ষয় নিয়ে লেখা হয় এবং পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
বিশেষ পরিচিতি ও জীবন দর্শন:
- তিনি বিশ্বাস করেন, "যেকোনো কিছু সম্ভব, যদি কেউ আন্তরিকভাবে চেষ্টা করে"।
- সামাজিক অন্যায়ের বিরুদ্ধে তিনি সোচ্চার এবং লেখনীর মাধ্যমে মানুষের বিবেক জাগ্রত করার চেষ্টা করেন।
- তিনি ইসলামী মোটিভেশনাল ভিডিও তৈরিতেও আগ্রহী।
সংক্ষেপে ইসমাঈল মজুমদার:
✅ কবি ও লেখক
✅ ফ্রিল্যান্সার ও গ্রাফিক ডিজাইনার
✅ সামাজিকভাবে সচেতন ব্যক্তিত্ব
✅ ইসলামী মোটিভেশনাল ভিডিও নির্মাণে আগ্রহী
Friends
আজমাইন ইনকিয়াত
@inqiyad
মোঃ ইফতেখার আহমেদ তাজিম
@tazim
সাবিনা ইয়াসমিন জারা
@shakilayasmin715gmail-com
হাসান তারিক
@bohemian
মোঃ মনোয়ার হোসেন রাজা
@mdrazakhan
FAM Farhad
@fmfarhad71gmail-com
সুবহা জাহান
@subhajahan
আব্দুর রহমান
@mdabdurrahman
Intisar Jabed
@intisarjabed




হা হা