-
যা বুঝনি, তাই আমি
ইসমাঈল মজুমদারতোমার অগোচরে রয় যে বিপুল নীরবতা,
সেখানেই আঁকা থাকে আমার নিভৃত সত্যতা।
তুমি মেপে নাও মহাকাশের দূর দূরান্তর,
অথচ বোঝ না এই হৃদয়ের গহীন প্রান্তর।তুমি বোঝ মেঘ, বোঝ সেই মেঘে জলের আভা,
তুমি জেনে নাও শ্রাবণ-দিনের চঞ্চল শোভা।
বাতাসের টানে কেমন করে যে বহে সমীরণ,
তার হিসাব তো তোমার কাছেই থাকে অনুক্ষণ।অথচ যেখানে স্তব্ধ হয়ে আসে সকল আলো,
যেখানে কেবল গভীর অন্ধ ভালোবাসাই ভালো—
সেই চোখের পাতায় নেমে আসা কত আকুল চাহনি,
তার ব্যাকুলতা তুমি তো কখনো অনুভব করোনি।যেটুকু তোমার জানা হয়ে গেছে, তা তো বিশ্বময়,
আর যা বোঝনি—সেখানেই মোর ধূলিকণা রয়।
তোমার জানার সীমানা পেরিয়ে যেখানে অজানার ঘর,
আমি থেকে যাই সেই গহীনেই অতি আপন, তবুও পর।তুমি জেনো তবে, আমার অস্তিত্ব কেবল ততটুকুই,
যেখানে তোমার বুদ্ধির আলো পায় না কোনো ছুঁই।
তুমি মেঘ বোঝ, বৃষ্টি বোঝ, আর বোঝ ঝড়ের টান,
বোঝ না কেবল এই যে নয়নে গোপন সুরের গান।6 Comments-
অনুভূতির ডাইরি, “তুমি মেঘ বোঝ, বৃষ্টি বোঝ, আর বোঝ ঝড়ের টান” পঙক্তিটি মনের গভীরে দাগ কেটে যায় এবং প্রতিটি অনুভূতির পরতে পরতে এক চমৎকার আচ্ছন্নতা রয়েছে। আপনি চাইলে অজানার এই রহস্যময়তা আরেকটু বিস্তারিত বর্ণনায় ফুটিয়ে তোলার কথা ভেবে দেখতে পারেন। আপনার এই লেখাটি পাঠকের হৃদয়ে গভীর প্রশান্তির ছোঁয়া রেখে যায়, তাই এভাবেই শব্দের বুননে নিয়মিত লিখে যান।
-
আপনি তো একদম প্রাণের কথা বলে দিলেন! প্রেমের এই যে না-বলা, না-বোঝা অংশটুকু—এটাই তো সবচেয়ে কষ্টের, সবচেয়ে সুন্দরও।
ঢাল নেই, তলোয়ার নেই,
নেই মোর গায়ে বল।
নারায়ে তাকবীরের কর্মী আমি,
এটুকুই মোর সম্বল।
Ismail Mozumdar

Ismail Hossain Mozumdar
- ইসমাঈল হোসেন মজুমদারের সম্পূর্ণ পরিচয়
পুরো নাম: ইসমাঈল হোসেন মজুমদার
ডাক নাম: ইসমাঈল
কলম নাম: ইসমাঈল মজুমদার
জন্ম: ২০০২ সাল, বাগচতল গ্রাম, মনোহরগঞ্জ থানা, কুমিল্লা, বাংলাদেশ
জাতীয়তা: বাংলাদেশি
ধর্ম: ইসলাম
Visite Facebook Profile: Click Hear
আমার কবিতা শুনুন।
Page
Youtube Channel
শিক্ষা জীবন:
- প্রাথমিক শিক্ষা: শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন।
- পরবর্তী শিক্ষা: বিভিন্ন মাদরাসায় পড়াশোনা করেছেন এবং ২০১৪ সালে চিতাষি সুলতানিয়া ফাজিল মাদরাসায় ইবতেদায়ী চতুর্থ শ্রেণিতে ভর্তি হন।
- পরীক্ষার ফলাফল:
- PSC: ২০১৬
- JSC: ২০১৯
- দাখিল: ২০২২
- আলিম: ২০২৪
বর্তমান পড়াশোনা:
- ফাজিল: চিতোষি সুলতানিয়া ফাজিল মাদ্রাসা
- অনার্স: গাজীমুড়া কামিল মাদ্রাসা।
পারিবারিক পরিচয়:
- পিতা: মরহুম বাহারুল ইসলাম মজুমদার (২০০৪ সালে ইন্তেকাল করেন) – তিনি ছিলেন একজন ইউনিয়ন সদস্য ও স্ক্রিম ব্যবসায়ী।
- মাতা: রোকেয়া বেগম
- ভাই-বোন: তিনি আট ভাই-বোনের মধ্যে সবচেয়ে ছোট।
- মরিয়ম বেগম লাভলী
- ওমর ফারুক সোহেল মজুমদার
- জান্নাতুল ফেরদৌস
- শিউলি
- শেফালী
- মাইমুনা আক্তার বকুল
- ইউসুফ হোসেন মজুমদার
- ইসমাঈল মজুমদার
পেশাগত জীবন:
- তিনি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার এবং ফ্রিল্যান্সার।
- পাশাপাশি, সাহিত্য রচনায়ও তিনি সক্রিয়।
সাহিত্য ও লেখালেখি:
- তিনি মূলত কবিতা, ছোটগল্প ও হাস্যরসাত্মক গল্প লিখে থাকেন।
- তার লেখা কিছু জনপ্রিয় কবিতা ও ছন্দ:
- "আমারে দেখায়া লাভ নেই"
- "প্রিয়"
- "বড্ড ইচ্ছে করে"
- "কোথাও কখনো দেখা হয়নি তোমার ছবিটা"
- "বৃষ্টি বিলাস"
- দুই লাইনের প্রেমের ছন্দসমূহ
- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে তার লেখা আহ্বান
তার কবিতাগুলো প্রেম, বিরহ, বাস্তবতা ও সামাজিক অবক্ষয় নিয়ে লেখা হয় এবং পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
বিশেষ পরিচিতি ও জীবন দর্শন:
- তিনি বিশ্বাস করেন, "যেকোনো কিছু সম্ভব, যদি কেউ আন্তরিকভাবে চেষ্টা করে"।
- সামাজিক অন্যায়ের বিরুদ্ধে তিনি সোচ্চার এবং লেখনীর মাধ্যমে মানুষের বিবেক জাগ্রত করার চেষ্টা করেন।
- তিনি ইসলামী মোটিভেশনাল ভিডিও তৈরিতেও আগ্রহী।
সংক্ষেপে ইসমাঈল মজুমদার:
✅ কবি ও লেখক
✅ ফ্রিল্যান্সার ও গ্রাফিক ডিজাইনার
✅ সামাজিকভাবে সচেতন ব্যক্তিত্ব
✅ ইসলামী মোটিভেশনাল ভিডিও নির্মাণে আগ্রহী
Friends
মোঃ ইফতেখার আহমেদ তাজিম
@tazim
সাবিনা ইয়াসমিন জারা
@shakilayasmin715gmail-com
হাসান তারিক
@bohemian
মোঃ মনোয়ার হোসেন রাজা
@mdrazakhan
FAM Farhad
@fmfarhad71gmail-com
সুবহা জাহান
@subhajahan
আব্দুর রহমান
@mdabdurrahman
Intisar Jabed
@intisarjabed
Tasfiya Official
@tasfiyaofficial


অনুভূতির ডাইরি, “তোমার জানার সীমানা পেরিয়ে যেখানে অজানার ঘর, আমি থেকে যাই সেই গহীনেই অতি আপন, তবুও পর”—এই লাইনটা একদম মনের ভেতরে গিয়ে লাগল। না বলা অনেক কথা খুব সুন্দর করে সাজিয়ে লিখেছেন আপনি। লেখাটা পড়ে একদম হারিয়ে গেলাম অন্য কোনো জগতে।