Profile Photo

অনুভূতির ডাইরিOffline

  • onuvutir.dairi
  • Profile picture of অনুভূতির ডাইরি

    জমানো আঘাতের রত্নাগার
    ইসমাঈল মজুমদার

    চুপ করে থাকি, তার মানে এই নয় মুছে গেছে সব স্মৃতি,
    নিস্তব্ধতার আঁধারে লুকানো বিষাদের গীতি।
    তুমি যেমন গো সযতনে রাখো তোমার মহামূল্যবান ধন,
    আমিও তেমনি আগলে রেখেছি প্রতিটি আঘাতের ক্ষণ।

    বাহিরে আমার শান্ত নদী, ভেতরে নোনা জল,
    স্মৃতির গভীরে জমা হয়ে আছে যন্ত্রণার কাজল।
    তুমি ভেবেছিলে সময়ের স্রোতে ভেসে গেছে অপমান?
    না গো, আমি তো সযত্নে মেপে রাখি ব্যথার পরিমাণ।

    সোনার অলংকার নয় তো আমার, নয় কোনো দামি হীরা,
    তোমার দেওয়া অবহেলা দিয়ে গাঁথা এ বুকের শিরা।
    রাতের আঁধারে একে একে টেনে বের করি সেই ক্ষত,
    তুমি যেভাবে রত্ন গোনো নিজের খেয়ালমতো।

    প্রতিটি আঘাত, প্রতিটি অবজ্ঞা, কাটানো কাটানো রাত,
    এক ফোঁটা জল ফেলার আগেই ধরে রাখি দুটো হাত।
    ভুলে যাওয়া কোনো সহজ খেলা নয়, সে কথা জেনো ভালো,
    আমার নীরবতা কেবল জমায় ঝড়ের আগের আলো।

    উপহাসগুলো অলংকার করে পরেছি বুকের কোণে,
    তোমার দেওয়া প্রবঞ্চনা সাজানো এ নিভৃত মনে।
    একদিন ওই রত্নাগার খুলবে স্মৃতির দ্বারে,
    দেখবে কতটা বিষাদ লুকিয়ে রেখেছি বুকের ধারে।

    4
    6 Comments
    • অসাধারণ অনুভূতির বহিঃপ্রকাশ প্রকাশ

    • নীরবতায় জমানো আঘাতগুলোই রত্ন হয়ে থাকে বুকের গভীরে …..🖤

    • অনুভূতির ডাইরি, আপনার লেখা ‘উপহাসগুলো অলংকার করে পরেছি বুকের কোণে’ লাইনটা পড়ে বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল, সত্যি ভীষণ ইমোশনাল একটা লেখা শেয়ার করেছেন।

    • অনুভূতির ডাইরি, “বাইরে আমার শান্ত নদী, ভেতরে নোনা জল”—এই চমৎকার পঙক্তিটি মনের ভেতরকার গভীর ক্ষতকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। প্রতিটি আঘাতকে রত্নের মতো আগলে রাখার এই সাহসী বর্ণনাটি পড়তে বেশ ভালো লেগেছে, আপনি নিয়মিত লিখুন।

    • বাইরে শান্ত নদীর মতো নীরবতা আসলে ভুলের প্রমাণ নয়; অপমান ও অবহেলার প্রতিটি ক্ষতকে রত্নের মতো বুকে আগলে রেখে নীরবে কালবোশেখী ঝড়ের প্রস্তুতি নেওয়ার অনন্য এক কাব্যিক প্রকাশ।

    • যতন কইরা লিখেছেন কবি। মাশাল্লাহ

ঢাল নেই, তলোয়ার নেই,
নেই মোর গায়ে বল।
নারায়ে তাকবীরের কর্মী আমি,
এটুকুই মোর সম্বল।

Ismail Mozumdar

Ismail Hossain Mozumdar

  1. ইসমাঈল হোসেন মজুমদারের সম্পূর্ণ পরিচয়

পুরো নাম: ইসমাঈল হোসেন মজুমদার
ডাক নাম: ইসমাঈল
কলম নাম: ইসমাঈল মজুমদার
জন্ম: ২০০২ সাল, বাগচতল গ্রাম, মনোহরগঞ্জ থানা, কুমিল্লা, বাংলাদেশ
জাতীয়তা: বাংলাদেশি
ধর্ম: ইসলাম

Visite Facebook Profile: Click Hear

আমার কবিতা শুনুন।

Page

Youtube Channel


শিক্ষা জীবন:


  • প্রাথমিক শিক্ষা: শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন।
  • পরবর্তী শিক্ষা: বিভিন্ন মাদরাসায় পড়াশোনা করেছেন এবং ২০১৪ সালে চিতাষি সুলতানিয়া ফাজিল মাদরাসায় ইবতেদায়ী চতুর্থ শ্রেণিতে ভর্তি হন।
  • পরীক্ষার ফলাফল:
    • PSC: ২০১৬
    • JSC: ২০১৯
    • দাখিল: ২০২২
    • আলিম: ২০২৪

বর্তমান পড়াশোনা:

  • ফাজিল: চিতোষি সুলতানিয়া ফাজিল মাদ্রাসা
  • অনার্স: গাজীমুড়া কামিল মাদ্রাসা।

পারিবারিক পরিচয়:

  • পিতা: মরহুম বাহারুল ইসলাম মজুমদার (২০০৪ সালে ইন্তেকাল করেন) – তিনি ছিলেন একজন ইউনিয়ন সদস্য ও স্ক্রিম ব্যবসায়ী।
  • মাতা: রোকেয়া বেগম
  • ভাই-বোন: তিনি আট ভাই-বোনের মধ্যে সবচেয়ে ছোট।
    1. মরিয়ম বেগম লাভলী
    2. ওমর ফারুক সোহেল মজুমদার
    3. জান্নাতুল ফেরদৌস
    4. শিউলি
    5. শেফালী
    6. মাইমুনা আক্তার বকুল
    7. ইউসুফ হোসেন মজুমদার
    8. ইসমাঈল মজুমদার

পেশাগত জীবন:

  • তিনি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার এবং ফ্রিল্যান্সার
  • পাশাপাশি, সাহিত্য রচনায়ও তিনি সক্রিয়।

সাহিত্য ও লেখালেখি:

  • তিনি মূলত কবিতা, ছোটগল্প ও হাস্যরসাত্মক গল্প লিখে থাকেন।
  • তার লেখা কিছু জনপ্রিয় কবিতা ও ছন্দ:
    1. "আমারে দেখায়া লাভ নেই"
    2. "প্রিয়"
    3. "বড্ড ইচ্ছে করে"
    4. "কোথাও কখনো দেখা হয়নি তোমার ছবিটা"
    5. "বৃষ্টি বিলাস"
    6. দুই লাইনের প্রেমের ছন্দসমূহ
    7. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে তার লেখা আহ্বান

তার কবিতাগুলো প্রেম, বিরহ, বাস্তবতা ও সামাজিক অবক্ষয় নিয়ে লেখা হয় এবং পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।


বিশেষ পরিচিতি ও জীবন দর্শন:

  • তিনি বিশ্বাস করেন, "যেকোনো কিছু সম্ভব, যদি কেউ আন্তরিকভাবে চেষ্টা করে"
  • সামাজিক অন্যায়ের বিরুদ্ধে তিনি সোচ্চার এবং লেখনীর মাধ্যমে মানুষের বিবেক জাগ্রত করার চেষ্টা করেন।
  • তিনি ইসলামী মোটিভেশনাল ভিডিও তৈরিতেও আগ্রহী।

সংক্ষেপে ইসমাঈল মজুমদার:

✅ কবি ও লেখক
✅ ফ্রিল্যান্সার ও গ্রাফিক ডিজাইনার
✅ সামাজিকভাবে সচেতন ব্যক্তিত্ব
✅ ইসলামী মোটিভেশনাল ভিডিও নির্মাণে আগ্রহী

Skip to toolbar