Profile Photo

অর্পিতা ঐশ্বর্যOffline

  • Orpita-Oyshorjo
  • Profile picture of অর্পিতা ঐশ্বর্য

    কবিতা: আমি ভাঙ্গতে চাই
    কবি : Orpita oyshorjo

    ‍‍‍আমি ভাঙ্গতে চাই
    যতটা ভাঙ্গলে কষ্টকে আপন করে নেওয়া যায়
    আমি ঠিক ততটাই ভাঙ্গতে চাই
    যতটা ভাঙ্গলে বিরহ আমাকে আর ছুঁতে পারবে না আমি ঠিক ততটাই ভাঙ্গতে চাই
    যতটা ভাঙ্গলে মনের গহীনে আর ভালোবাসার ছিটেফোঁটাও থাকবে না
    আমি ঠিক ততটাই ভাঙ্গতে চাই
    যতটা ভাঙ্গলে দুঃখ যাতনা আর সইবে না আমি ততটাই ভাঙ্গতে চাই
    যতটা ভাঙ্গলে  বুকের ভেতর উথালপাথাল ঢেউ অনুভব করবে না
    আমি ঠিক ততটাই ভাঙ্গতে চাই 
    আমি ভাঙ্গতে চাই
    ভাঙ্গা গড়ার খেলাকে ভাঙ্গতে চাই
    আমি ভাঙ্গতে চাই
    আমার কাল্পনিক দেয়াল টাকে ভাঙ্গতে চাই
    ডানা ঝাপটে মেলে ধরে আমার এই উন্মুক্ত মনে,
    উড়া শেষে ক্লান্ত হয়ে  অশ্রু হয়ে ঝরে যে আমার  যুগল নয়নে ।
    একদিন তো প্রকাশ হতেই হবে কষ্ট গুলো  কারো না কারো সামনে।

    9
    5 Comments
Skip to toolbar