-
দাম্পত্য/ ২
আমরা পাঁচ তলয় দুই রুমের ছোট্ট ফ্লাটে থাকি। রাতে দাপাদাপি করলে লোহার খাটটা ও-আল্লা, ও-আল্লা বলে কোঁকাতে থাকে। মিথিলা বলে—বালের খাট! এইটা পাল্টাও।
আমি বলি—ভাঙ্গারীর দোকানে বেচে দিয়ে চলো, ফ্লোরিং করি।
মিথিলা ক্ষেপে যায়—ফকিরের ঘরের ফকির; তোরে কে কইছে সংসার পাততে! যা পার্কে গিয়া পইড়া থাক।
সকাল বেলায় ছোট্ট ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সেজে-গুঁজে মিথিলা বেরিয়ে পড়ে। বসার ঘরে একটা বেতের ডিভান আর টি-টেবিল। ওগুলোও এনেছিলাম বোনের বাসা থেকে। ঘর-দোর গুছাবো কী!—কাজতো দুই, খাই আর শুই। বাড়িওয়ালাকে ভাড়া দিই ভেঙ্গে ভেঙ্গে। টাকা দরকার; পামু কই!
মিথিলা বলে—পেটে-ভাতে আর ভাল্লাগতেছে না। রাইতভর ঝগড়া না কইরা যাই গিয়া।
কই যাবা?
হেই কথা কি তোরে কইতে হইবো, বাইঞ্চোৎ কোথাকার!
গেলে তো গেলা; কাবিনের টাকা নিয়া যাবা না!
মিথিলা গ্লাস ছুড়ে মারে—তুই দিবি টাকা! সেই মুরদ আছে!
খপ করে ধরে না ফেললে গ্লসটা খান খান হয়ে ভেঙ্গে যেতো; আর টাকাগুলো হাতে না এলে মিথিলা চলে যেতো, দুচোখ যেদিকে যায়।
টাকা পেয়ে গ্রিল-নান কিনলাম। ওর জন্য ড্রেস, আরো টুকিটাকি জিনিসের সঙ্গে একটা এন্ড্রয়েড ফোন নিয়ে এসে বলি—এইবার! এইবার যাইবা ক্যামনে?
মিথিলা গোল গোল চোখ করে তাকায়—আবার কার সাথে বাটপারি করছো?
না, না; হালাল কামাই। ওর হাতে লাখ টাকার তোড়াটা দিয়ে বলি—সেজান দিছে; ওর নতুন টিভি সিরিয়াল ‘ও মোর স্বোয়ামি’ লিখে দেওয়ার জন্য।
খুব ভালো; টিকে গেলা।
খাটটার ক্যাচক্যাচের জ্বালায় দুজনে ওটাকে খুলে বারান্দায় রেখে ফ্লোরে জাজিম পেতে জড়াজড়ি করে গড়াগড়ি দিই। মিথিলা বলে—একটা আলমারি নাই! টাকাগুলা কথায় রাখি!
আরে, ব্যাগে রেখে দাও। কে নেবে!
চোরতো আমার ঘরেই আছে।
বিয়ের পরপর আংটি বেচে দিয়ে চোরের স্থায়ি খেতাব পেয়ে গেছি। আমি বলি—এবার আর তোমার টাকা ধরবো না।
ধরার সুযোগ দিলেতো!
কি করবা টাকা দিয়া?
টাকা হলো ঘরের স্বাস্থি; বাইরের উচ্ছলতা। গৃহশান্তি নষ্ট করতে চাই না বিধায় ব্যাগে হাত না দিয়েসকাল সকাল বেরিয়ে পড়ি। শুটিং ইউনিটে সময় দেওয়ায় দু’রাত ঘরে ফেরা হয় না। মিথিলা ফোন করে—ব্যস্ত খুব?
হ্যাঁ; বলো।
আজকে কয় তারিখ?
কেনো?
দেরি না করে বাসায় আসো।
শালিকা দরজা খুলিয়ে বলে—ওয়েলকাম, দুলাভাই।
দুলাভাই কিরে! বল দাদাবাবু।
ঘরে ঢুকে সবকিছু অচেনা মনে হয়। সুন্দর ডাইনিং টেবিলে একটা বার্থডে কেক। পাশে ছোট্ট ফ্রিজ, শোকেস, বুকসেলফ; ঘরময় ঝলমলে আলো। ভিতরের রুমে দারুন খাট, আলমারি, নতুন ড্রেসিং টেবিল। মিথিলার দিকে তালিয়ে জানতে চাই—এতো কম টাকায় এতকিছু হয়।
হয় না; হওয়াইতে হয়।
শাশুরি ডাক দেয়—আসো, কেক কাটবা।
আমি ছুরি হাতে দাঁড়াই। সবাই বলে ওঠে—হাপি বার্থডে টু ইউ…।
মিথিলা আমাকে কেক খাইয়ে দেয়। শাড়িতে ওকে খুব ভালো দেখাচ্ছে। আমি বলি—সব টাকা শেষ?
আরো লাখ টাকা ধার হইছে।
চলবা ক্যামনে!
কেনো! তুমি আবার আনবা।12 Comments-
বাস্তবতা’র খন্ড চিত্র ; অসাধারণ……@ovimanimon
Friends
Nayem Hasanat
@nayem75
নিখোঁজ- Missing ⋆≛⃝
@md-shofiqulislam
Tafsan jamil Sifan
@tafsanjamilsifan
MD MOHSIN Ali
@mdmohsinali
হৃদয় মাহমুদ
@mdhridoymahamud
মো: মনিরুজ্জামান সারজিল
@zaman2802
Foyzur Khan
@foyzur-khan
নাদিরা মোস্তারী শিখা
@nadiramostarishikha
Md Ramjan Ali
@mdramjanali




কিন্তু এভাবে কি দাম্পত্য চলে !! হয় হয়তো ! জানি না । জীবনের বৈচিত্র । ধন্যবাদ আপু তুলে ধরার জন্য ।