-
বন্ধুর জন্য শোক/
মৃত্যুকে আমরা মৃত্যু বলে জানি
অন্য প্রানীরা ফিরেও তাকায় না; আঁড় চোখে চেয়ে কিংবা
গন্ধ শুঁকে চলে গেলে শকুন ঝাঁপিয়ে পড়ে; যেনো
হারানোর বেদনা আপেলের মতো একটু
হয়তো গাঢ় রঙের হয়!
তখন অন্যরা, যারা যেকোনো প্রানীর মতো জড় হয়ে
ঐ লোকটাকে খায় না বটে; রসিয়ে রসিয়ে
নানান ব্যঞ্জণ সহযোগে কাচ্চি বিরানি খায়; আর
বেঁচে থাকার আনন্দাশ্রুতে নিজেদের ভাসায়!
মৃত্যু তেমন কিছু না; আঁড় চোখে চেয়ে কিংবা
জীবনের গন্ধ শুকে চলে যাওয়া।6 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 30 December 2024 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
Mohammad Hasan
@mohammad-hasan
Musfirat
@musfirat
Bogdan Fuller
@bogdanfuller
কবিতা সম্ভার
@jannatul-ferddus
Diponkor Sharma Partho
@parthodip218
Mojib Rsm
@mojibrsm
Jack Sparrow
@jack
A K Sarker Shaon
@aksarker
মো: কাজিমুল ইসলাম
@kajimul




চমৎকার