Profile Photo

অভিমানী মনOffline

  • ovimanimon
  • Profile picture of অভিমানী মন

    অভিমানী মন

    4 years, 11 months ago

    বৃষ্টি বৃষ্টি

    এই বৃষ্টিতে একজন মাতাল
    রাস্তার পাশে হিস‍্যু করে আর বলে–যীশু, যীশুকেতো কোথাও দেখি না!
    যীশু বড়ুয়া, আমার বন্ধু
    সে ছিল বাসায়
    ডিম ভাজা দিয়ে পান্তা ভাত খাবে, এই আশায়
    ডাইনিং টেবিলে বসে পেপার দেখতেছিল।
    জানালার ওপাশে দুইটা ভেজা কাক
    গোত্তা খেয়ে ইলেকট্রিক তারে যেইনা বসে
    বিকট আওয়াজ তুলে বিদ‍্যুৎ চলে যায়।
    এই বর্ষা দুপুরে আরাম কেদারায় বসে
    দেখতেছিলাম হিন্দি সিনেমা
    নায়িকা মেয়েটাও বৃষ্টির নিচে চন্সে ডান্স মারে।
    বউ এসে বলে–আন্ধারে বইসা আছো!
    এই লও, ঝালমুড়ি খাও; এই বৃষ্টি থামবার নয়।
    বৃষ্টিতে বৃষ্টির কথাও মনে আসে;
    তা বড়ো পুরাতন স্মৃতি
    কচুপাতা মাথায় কারা যেন হেঁটে যায়!

    20
    11 Comments
Skip to toolbar