Profile Photo

অভিমানী মনOffline

  • ovimanimon
  • Profile picture of অভিমানী মন

    অভিমানী মন

    • 4 years, 12 months ago

    চিহ্ন থেকে সাহিত্য✌️

    চিহ্ন বিজ্ঞান বিকশিত হতে হতে ছাপাখানার যুগ থেকে সাহিত্য মানুষের হাতে হাতে চলে এসেছে। এখনতো সফট কপি সেলফোনে হাতের মুঠোয় রেখে পড়ে ফেলা যায়। আজকের সাহিত্য হচ্ছে চিহ্ন-বিজ্ঞানের অনুপম সৃষ্টি। নানান চিহ্ন সাজিয়ে লেখকরা গড়ে তোলেন সাহিত্য সম্ভার; যা জ্ঞান ও কল্পনাকে সহজেই অপরের কাছে পৌঁছে দেয়।
    মৌখিক সাহিত্যের যুগে এই চিহ্ন ছিলো ‘ধ্বণি খন্ড’; যা জনজীবনের কথোপকথন থেকে সংগ্রহ করে গুরুগৃহে লালন করা হতো; যা পরবর্তিতে চিহ্নের দ্বারা সংরক্ষণ করা হয়; যা থেকে তৈরী হয় অভিধান। এভাবে গড়ে ওঠে ‘বর্ণ’ ও ‘শব্দ’; যা হয় লেখকের ভাব প্রকাশের অবলম্বন।
    বলা হয় ‘শব্দই ব্রহ্ম’। শব্দই চিন্তার উৎস। যিনি শব্দের অর্থ ও ব্যঞ্জনা বোঝেন, তিনি সেগুলো সাজিয়ে গড়ে তোলেন ‘বাক্য’; যা সৃষ্টি।
    শব্দ সীমিত; বাক্য অসীম।

    আগে শুধু ঈশ্বরই ছিলেন অর্থময় বাক্যের শ্রষ্টা। সভ্যতা বিকাশের ধারাবাহিকতায় প্রমিথিউস যেমন জিউসের কাছ থেকে আগুন চুরি করে মানুষের হাতে তুলে দিয়ে জগত আলোকিত করেছিলেন; তেমনিভাবে ঈশ্বরের ভান্ডার থেকে শব্দ ছিনিয়ে নিয়ে তা দিয়ে ‘কথাম্মৃত’ বানিয়ে মানুষকে পরমানন্দে ভাসিয়ে ত্রিনয়ন খুলে দেন কবিগন। এ কারণে কবিরা পাপী, ঈশ্বরের প্রতিদ্বন্দ্বি, কন্টকবিদ্ধ, সমাজ-বহির্ভূত।
    এরাই অন্ধ হোমার, ঋষি বাল্মিকী, সক্রেটিস, চন্ডিদাস, কার্ল মার্কস, হাফিজ, রবীন্দ্র-নজরুল।
    সাহিত্য সন্দেশ/ ৪

    40
    16 Comments
Skip to toolbar