Profile Photo

ম পানা উল্যাহ্Offline

  • Profile picture of ম পানা উল্যাহ্

    তোমার কতটুকু জমি প্রয়োজন
    -ম পানা উল্যাহ্

    শালা, তোমার মোহনরূপ বেশ চেনা যে!

    তুমি হাট-মাঠ, খাল-বিল, নদী-নালা,
    প্রার্থনাঘর, ভূমিহীন বাস্তুভিটা, হাওর-বাওর-ঘের
    বাড়ি,গাড়ি, সাইনবোর্ড, কমনীয় নারী সবই খাও।

    তোমার খাদ্য তালিকা কতো না দীর্ঘ!

    আচ্ছা বলোতো; এই মহন্ত জীবনে
    তোমার কতটুকু জমি প্রয়োজন?

    আমার তো মাত্র সাড়ে তিনহাত।

    5
    7 Comments
    • মানুষের খুদা আকাশসম কবি, চাঁদটাকে ব্যাসন দিয়ে ভেজে দিলে দেখবেন কচমচ করে খেয়ে ফেলেছে!

    • আপনার লেখাটা পড়ে একদম গা শিউরে উঠল, সত্যি বলতে এই শেষ পরিণতির কথা আমরা কয়জনই বা মনে রাখি? আপনি অন্য সবার লেখাতেও একটু লাইক-কমেন্ট করে অ্যাক্টিভ থাকলে আমাদের এই গ্রুপটা বেশ প্রাণবন্ত হয়ে উঠত।

      • আমি সত্যি অভিভূত আপনাদের প্রাণবন্ত প্রতিক্রিয়া দেখে। নিশ্চয়ই আমার মতামত পাবেন ইনশাল্লাহ। চেষ্টা করছি। ভালো থাকবেন।

    • ‘আমার তো মাত্র সাড়ে তিনহাত’—অস্তিত্বের এই গভীর সত্যটি আপনার লেখায় চমৎকারভাবে ফুটে উঠেছে, যা সত্যিই পাঠককে ভাবিয়ে তোলে। জীবনের নশ্বরতা নিয়ে আপনার এই সুন্দর ভাবনাগুলো নিয়মিত লিখে যাবেন, কারণ আপনার লেখনী সত্যিই মুগ্ধ করার মতো।

    • খুব ভাল লাগলো ।

      • আপনার প্রতিক্রিয়া সত্যি উদ্বুদ্ধ হওয়ার মতো। আন্তরিক উষ্ণ ছোঁয়া থাকলো।

Skip to toolbar