-
তপ্ত চিত্ত অন্ধ নেত্র,
উন্নত মানুষ,
বৈরাগ্য মনুষ্যত্ব…!সৃষ্টির সৃষ্টিরা…
ব্যস্ত সদা,
রূপান্তরে,
পেতে পূর্ণতা;
এ চেষ্টায়….
মানুষ তবে কোথা!মানুষের ভিড়ে,
মনুষ্যত্ব হারিয়ে,
অন্ধ বিবেক,
মনুষ্যত্ব খোঁজে।
…. পি কে সরকার -
হায়! সে পাখি….
পথভোলা
…. পি কে সরকারআগুন পাখিরা মিলেছে ডানা,
শুরু সবার স্বপ্ন দেখা,
হায়! সে পাখি পথভোলা,
মেতেছে খেলা সর্বনাশা।ভেবেছিনু পাখি, পথ দেখাবে,
আঁধার পথ আলোয় ভরবে,
হায়! সে পাখি পথভোলা,
মেতেছে খেলা সর্বনাশা। -
উদ্ভট প্রাণী মানুষ
…. পি কে সরকারউদ্ভট প্রাণী মানুষ;
উন্মত্ত বেহুশ…
ইহারা….
ইহাদের মারতে,
করেছে, করছে….
কত কত আয়োজন!মানুষ মারতে কি….
এটম বোম লাগে!!
এ ধরাধামে…
কাকে খায়নে,
কাকের মাংস…
কিন্তু মানুষ খায়,
মানুষের…
রক্ত মাংস,
শ্রেষ্ঠ তবে কে?1 Comment -
যে পাপে হলো সে পাপী,
সে পাপ তোমায় ধরলো আজি,
ভাবছো তুমি…
আমিতো ঠিক আছি…
দিচ্ছি পাপের শাস্তি,
পাপ তোমায় ছাড়বে কি,
প্রলয়ের উল্লাসে মাতলে কি,
প্রলয় তোমায় ছাড়বে কি?
আগুন যখন ছড়িয়ে পরে,
পোড়ে কি বাদ দিয়ে?……. পি কে সরকার
2 Comments -
প্রাণহীন নিথর দেহে,
কি ফল লভিলে আঘাতে!
তপ্ত চিত্ত শীতল হলে,
একদণ্ড নিবে ভেবে।
অনুতপ্তের সময় কি পাবে,
যখন সময় যাবে চলে?
তুমি যে মনে রেখেছ তারে,
কর্মে তার প্রমাণ দিলে।
আঘাত,মন ভুলে যাবে,
চিহ্ন কিন্তু রয়ে যাবে।…… পি কে সরকার
5 Comments-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 08 February 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
স্বপ্নেরা দূরে যায়,
মানুষগুলো পর হয়,
কুঞ্চিত মনের গহীনে,
আত্মতৃপ্তি বাসা বাঁধে;
কালো মেঘ ধেয়ে আসে,
মন গগনে প্রলয় নৃত্যে।তবু প্রাণ…
গেয়ে ওঠে,
প্রেমের জয় গাণ,
আঁধার যাবে কেটে,
শূন্য কানন…
পুষ্পে পুষ্পে উঠবে ভরে।….. …… পি কে সরকার
1 Comment -
“সময় তো একই গতিতে চলছে…
শুধু পরিস্খিতি একই গতিতে চলে না।
যত খারাপ পরিস্থিতি,
তত নিজেকে, তাকে, ওকে,
ওদেরকে জানবে এবং চিনবে।
খারাপ পরিস্খিতিতে…
মনকে স্থির রাখতে পারলেই,
দেখবে…
সময়, পরিস্থিতি পাল্টে দিবে।”
……… পি কে সরকার2 Comments -
একটা সময়…
বন্ধু সবে এক সাথে,
আড্ডা দিতেম যেখানে;
বহু সময় পেরিয়ে গেল…
আর…
আড্ডা দেই না সেখানে।
তাই বলে কি…
শূন্য পড়ে আছে,
সেখানে…?
না…
নতুন প্রাণ আড্ডা দেয়…
নতুন আলোয় ভরে।…… পি কে সরকার
4 Comments-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 20 January 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
দিকভ্রান্ত পরম্পরা
……. পি কে সরকারউদ্বাস্তু স্বপ্নেরা…
দিকভ্রান্ত পরম্পরা ;
লালসার মেলা…
নেশাতুর মরীচিকা,
চলছে শব্দ বাণ খেলা।ফাঁকা কলস…
বাজে সারা বেলা,
একি শুধুই..
দায় এড়িয়ে,
দায় দেওয়ার পালা!!কালক্ষেপণে…
চলে যায় বেলা,
কামাতুর পথিক…
পথভোলা।
গ্রহণ লেগেছে চোখে…
পশুত্ব জেগেছে,
বিপন্ন মনে…!!!4 Comments -
” মানুষ চিনতে পারাও একটি যোগ্যতা,
যে যোগ্যতার ব্যাপক ঘাটতি আমার মাঝে…
আমি প্রতিনিয়ত তা উপলব্ধি করছি।
যা প্রতি মুহূর্তে…
এই ঘাটতিতে নব নব অভিজ্ঞতা যুক্ত করছে।
কোন ধরণের মানুষের কাছে প্রত্যাশা করছেন?
সেই মানুষটাকে কতটুকু জানেন?
এই প্রশ্নের উত্তর যদি না জানেন,
তবে…
প্রত্যাশা পরিহার করায় শ্রেয়।
যদি পরিহার না করেন,
তবে…
আর একটি নত…Read More1 Comment -
হয়তো প্রলয়,
নয় তো দূরে…
দেখনা চেয়ে,
ঐ যে দূরে…
আসছে ধেয়ে,
কালো যত…
যাবে ভেসে।সময়ের মহাপ্রলয়ে,
মিথ্যা যত…
যাবে ভেসে,
দ্রোহের অনলে,
পুড়ে হবে ছারখার,
হাসবে ধরা…
নবারুণে আরবার।……. পি কে সরকার
2 Comments -
সকলে জ্ঞান দিতেছে,
কেহো কি নিতেছে!
কুজনে সুজন সাজিয়া,
নিজেরে তিমিরে রাখিয়া,
অন্ধজনে…
আলো দেখাবার,
অভিনয়ে অনিবার,
পিদিম তলে অন্ধপথে,
আপনারে লুকায়ে,
আলোর পাখি…
স্বঘোষিত মরকটে;
উদ্ভট নৃত্যে…
আপনারেই বিপন্ন করিছে,
বুদ্ধিজীবী…
দুরাত্মার বুদ্ধি কি কাজে!!
…….. পি কে সরকার2 Comments -
মোঃ সাইফুল ইসলাম and
পি.কে. সরকার are now friends
-
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব। and
পি.কে. সরকার are now friends
-
ভ্রান্ত পথের…
ক্লান্তি শেষে,
ফিরবে পথিক…
আলোর পথে।হয়তো সেদিন,
নয়তো দূরে,
দূষিত চিত্ত,
বিশুদ্ধ হতে।….…. পি কে সরকার
1 Comment -
হে জাতির শ্রেষ্ঠ সন্তান…
বুকের রক্তে লিখে গেলে,
বাংলাদেশের নাম…
বিনম্র শ্রদ্ধা…
বীরদের জানাই সালাম,
রক্তে আঁকা…
লাল সবুজের পতাকা;
দিলে স্বাধীনতা;
দিলে পৃথিবীর বুকে,
বিজয়ের সম্মান;
স্বাধীন মানচিত্রে….
বাড়িয়ে দিলে…
বাঙালীর মান।কিন্তু রেখে গেলে কিছু…
বিকৃত বিকলাঙ্গ প্রজন্ম’
যাদের চেতনা খুবই নিচু।
মুক্…Read More5 Comments-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 18 December 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
যাঁদের রক্তে পেলেম,
লাল সবুজের পতাকা,
মানচিত্র পৃথিবীর বুকে।তাঁরাই এখন….; বিলুপ্তির পথে,
বিকৃত বিকলাঙ্গ’
প্রজন্মের হাত ধরে!!লজ্জিত নয়…
হায়! বাঙালী;
নির্লজ্জ…; আস্ফালনে চলে।ডিসেম্বর গগনে,
ছেঁয়ে গেছে শকুনে,
ময়ূরের পুচ্ছ জড়ায়ে!!…….. পি কে সরকার
-
সা দি য়া (নন্দিনী) and
পি.কে. সরকার are now friends
-
অস্থির মন, চঞ্চল দেহ,
ছুটছে কেনো জানে না কেহ!প্রসিদ্ধ নগরীর নিষিদ্ধ গলিতে,
আলোর পাখি পথ খোঁজে!গভীর অমানিশা…
ছুটছে পাখিরা, হারিয়ে দিশা।….. পি কে সরকার
2 Comments -
ক্লান্ত আবেগ, ঘুমিয়ে বিবেক….
উদ্ভট প্রজন্ম ঝড়ে….
স্বদেশ যাচ্ছে শূন্যে মিলে…!!!
অপলক দৃষ্টি, ক্ষুধার্ত পেট;
স্বপ্নেরা চোরাবালিতে,
খাবার খোঁজে….
অভুক্ত শিশু,
পিতার শূন্য থলিতে।
আর কত রক্ত অশ্রু ঝরলে….
বিবেক…..
ঘুম ভাঙ্গে অবশেষে!!!…….. পি কে সরকার
2 Comments - Load More Posts
পি কে সরকার
“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”
Friends
Khondkar Mostaque Ahmed
@mostaque
Kazi Fahim hossin
@fahim6542
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
নাদিম হোসাইন
@nadim-hossain
Latifur-rahman-Pramanik
@latifur-rahman-pramanik
afrida-jahar
@afrida-jahar
আমীর হামজা (লাম)
@amit
Md-Akadullah
@md-akadullah
Md. Omar Faruk
@mofaruk






কঠিন প্রশ্ন……………………