Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    4 years, 3 months ago

    ” স্বাধীনতা শাশ্বত মহাকাব্য ”
               – পি কে সরকার
    স্বাধীনতা কি শুধুই শত্রু মুক্তি?
    স্বাধীনতা কি শুধুই ভূখণ্ড প্রাপ্তি?
    স্বাধীনতা’ চেতনায় জাতিসত্তা,
    বাংলা মায়ের প্রাণের কবিতা।
    শাশ্বত মহাকাব্য স্বপ্ন পূরণের,
    এক মহানায়কের গল্প জাগরণের।
    একতার শ্রেষ্ঠ গল্প, মৃত্যুঞ্জয়ী গাঁথা,
    স্বতন্ত্র জাতিসত্তার উচু হওয়া মাথা।
    সফলতার অব্যর্থ মন্ত্র প্রজন্মের,
    মুক্তির স্বাদ স্বতন্ত্র কাব্য জন্মের।
    ত্যাগের মহিমায় উদ্দীপ্ত মহাপ্রাণ,
    প্রাণের চেয়ে মান বড় বাঙালি প্রমাণ।
    বৈষম্যহীন সমাজ মুক্ত চেতনা প্রকাশ,
    মানব জন্ম ধন্য বাঙালি মন আকাশ।
    সীমার মাঝে অসীম বাঙালি মনন,
    সৃষ্টিতে উদাহরণ বাঙালি উদার মন।
    কোমল হৃদয় তবু প্রতিবাদী হতে পারে,
    বাঙালি জন্মভূমির সম্মান বাঁচাতে জানে।
    স্বাধীনতা এক দৃঢ় প্রতিজ্ঞা মায়ের আজ্ঞা,
    চেতনায় বঙ্গবন্ধু ভালোবাসায় প্রিয় বাংলা।
    শিকল ভাঙগার গান রক্তে কেনা মান,
    শহিদের রক্তে ভেসে গেছে বেজন্মা প্রাণ।
    হে স্বাধীনতা তুমি নব জাগরণের গান,
    স্বাধীন চেতনায় জেগে উঠুক নব নব প্রাণ।

    19
    15 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar