-
“বৈচিত্র্যহীন পৃথিবী”
– পি কে সরকার
নেই কোন ভিন্নতা, নেই বৈচিত্র্য,
সবকিছুই একই, সব এক মত,
হঠাৎ এক হলো, ভিন্নতা ছিল যত।
সারা পৃথিবী জুড়ে একই রঙ,
নেই কোনো অন্য রঙ,
সারা পৃথিবীতে শুধুই;
সমতল উর্বর ভূমি,
নেই ঊষর ধূসর মরুভূমি,
নেই সাগর, নদী, পাহাড়,
নেই মেরু অঞ্চল।
পৃথিবীর সব মানুষ;
একই মত, সবাই দেখতে একই,
নেই ভিন্নতা, নেই বৈচিত্র্য।
শুধুই পুরুষ বা শুধুই নারী আছে,
এই সারা পৃথিবী মাঝে! সমগ্র ব্রহ্মাণ্ডে;
শুধুই স্থল, নেই কোনো জল,
সবকিছু সচল, নয় কিছুই অচল।
নেই তাপের ভিন্নতা,আছে শুধুই;
হয় উষ্ণতা, নয় শীতলতা।
নেই খাবারে বৈচিত্রতা,
একই স্বাদের একটিই খাবার,
নেই কোনো অন্য খাবার।
সমগ্র পৃথিবী জুড়ে,
একই স্বাদের একটিই ফল রয়েছে।
সবাই সফল, নয় কেউ বিফল,
সবাই বিত্ত বৈভবে একই,
ক্ষমতাতেও একই,
ধর্মেও একই!
নেই কোনো মতভেদ,
নেই কোনো ভিন্নতা,
সমগ্র সৃষ্টিতে;
যা আছে সব একটি করে,
একই মত দেখতে,
একইপশু, একই পাখি,একই কিটপতঙ্গ,
একটিই মৌল, একটিই যৌগ,
নেই কোনো ভিন্নতা,নেই অন্যতা।
একটিই পদার্থ, নেই কোনো বিভিন্নতা,
নয় কোনো কিছুই আলাদা।
একই চিন্তা, একই চেতনা,
একই বিশ্বাস, একই ধারণা,
নেই কোনো বৈচিত্র্য, নেই কোনোই ভিন্নতা।
তবে পৃথিবী হতো কেমন,
স্বয়ং একটু ভেবে দেখুন?9 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 09 May 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
পি কে সরকার
“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”
Friends
Nayem Hasanat
@nayem75
Hafizur Rahman shakil
@shakilahamed72gmail-com
অমিত
@amitroy
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
মো: নাজমুল আখতার
@faith
Khondkar Mostaque Ahmed
@mostaque
Kazi Fahim hossin
@fahim6542



শুভেচ্ছা