Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    • 4 years, 5 months ago

    “রংচটা আকাশ আমার”
           – পি কে সরকার
    মন আকাশে মেঘ জমেছে,
    বৃষ্টি ঝরে না বেদনা হয়ে।
    কঠিণ শিলা’ ক্ষত বিক্ষত
    করছে অবিরত।
    থেঁতলানো হৃদয়টারে,
    আঘাতে আঘাতে আর কত….
    চূর্ণ বিচূর্ণ আর কত…..;
    মচকানো অন্তরটারে,
    কেমনে ফুটিফাটা করলে?
    জানো, এখানে আকাশটা এমনই….।
    এখন কি তোমার আকাশে,
    সব নীলে মিলে মেলা বসেছে?
    স্বচ্ছ নীল আর পেঁজা তুলো
    প্রেম প্রেম খেলে….!!
    তোমার শীতল প্রভাতে,
    শীতল সূর্যটা,মোর আকাশে
    ক্রোধান্বিত!তোমার দখিনা বায়ু,
    মোরে মরুর বালি ঝড়ে,
    কোথা  নিলো উড়ে,
    অন্ধ চোখ বন্ধ হৃদয়
    পারেনি বোঝতে!
    পাখির গুঞ্জনে সন্ধ্যে নামে,
    সাঁজ বাতি উঠল জ্বলে,
    তোমার আঁধার হলো দূর।
    তোমার তরে জোনাকি জ্বলে,
    বাতায়ন খুঁলে দেখ না চেয়ে,
    ভালো থেকো ভালোবেসে,
    সবাইকে সাথে নিয়ে।
    ছন্নছাড়া এই আমি,
    খুঁজোনা মোরে তুমি।
    পরিত্যক্ত ডাস্টবিনে হারিয়ে
    নিজেকে পাইনি খুঁজে,
    জীবনটা মাঝে মাঝে
    আবর্জনার মত লাগে।
    ময়লার গাড়ী এসেছে..
    ভাগাড়ে চললেম….
    যাই তবে প্রিয়ে’
    কোন ভাগাড়ে ফেলবে মোরে,
    প্রিয়, আমি জানি নে…!

    8
    4 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar